Mahila Samman Savings Certificate Scheme: মাত্র ১০০০ টাকা বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ! জানুন কীভাবে
Mahila Samman Savings Certificate Scheme: দেশের মহিলাদের আর্থিক ভাবে মজবুত এবং আত্মনির্ভর করতে দারুন একটি প্রকল্প নিয়ে এসেছে সরকার। বাজেটে Mahila samman saving certificate এর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই যোজনা ২০২৩ সালের ১ লা এপ্রিল থেকে শুরু হয়েছে।
এই যোজনাতে যে কোনও মহিলা কিংবা মেয়ে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারে। সরকারি স্কিম ( Mahila Samman Savings Certificate Scheme) হওয়াতে টাকা মার যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এই যোজনাতে কি কি সুবিধা পাওয়া যায়? সমস্ত তথ্যতলাশ রইল এই প্রতিবেদনে-

- Mahila Samman Savings Certificate Scheme: মাত্র দুবছরের জন্যে স্কিম
Mahila samman saving certificate -এ সবথেকে বড় ব্যাপার হল কিশোরীদের হয়ে তাঁর বাবা-মা বিনিয়োগ করতে পারবেন। এই যোজনায় মাত্র ১০০০ টাকা থেকে স্টার্ট করতে পারবেন। এই যোজনায় সর্বোচ্চ ২ লাখ টাকা বিনিয়োগ পর্যন্ত করা যাবে। তবে এই যোজনা কিন্তু শুধুমাত্র দু বছরের জন্যে। সঞ্চয়ের দু'বছর পর সুদের হার সহ জমার পরিমাণ পাওয়া যাবে। তবে একমাত্র ভারতের নাগরিক হলেই এই যোজনার লাভ পাওয়া যাবে।
- Mahila Samman Savings Certificate Scheme: সুদ কত জানেন?
বর্তমান সময় সরকার এই স্কিমে 7.5 শতাংশ সুদ দিচ্ছে। সবথেকে ভালো সুদ এই যোজনাতেই পাওয়া যাচ্ছে। ভারতের যে কোনও পোস্ট অফিসে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমের জন্য আবেদন করতে পারেন। মহিলারা এই স্কিমের মাধ্যমে একের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে একের বেশি এই স্কিমের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হলে অন্তত তিন মাসের সময় থাকতে হবে। এই স্কিমে যে কোনও বয়সের মহিলাই অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন।

- Mahila Samman Savings Certificate Scheme: সরকার কত বিনিয়োগ করেছে
ইতিমধ্যে ১৪ লাখ অ্যাকাউন্ট এই স্কিমের মাধ্যমে খোলা হবে। সরকার এই স্কিমের মাধ্যমে মোট ৮,৬৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই যোজনা মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সরকার পোস্ট অফিস, সরকারি ব্যাঙ্কের পাশাপাশি অনেক বেসরকারি ব্যাঙ্কেও এই প্রকল্প চালু করেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সমস্ত শাখায় এই যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দারুন সুযোগ দিচ্ছে।
- কোন কোন নথি গুরুত্বপূর্ণ
এই যোজনার মাধ্যমে বিনিয়োগ করলে বেশ কিছু নথির প্রয়োজন। যার মধ্যে আধার কার্ড, প্যান কার্ড এবং ফোটো প্রয়োজন হবে। এই স্কিমে ৭.৫ শতাংশ সুদের সঙ্গে দু'বছরে সর্বাধিক ৩২ হাজার টাকা সুদ পাবেন। দু'বছরের মেয়াদ শেষ হওয়ার পরে ২.৩২ লক্ষ টাকা ফেরত পাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications