Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Retail inflation: তিন মাসের মধ্যে সর্বোচ্চ! খুচরো মুদ্রাস্ফীতির হার ৬.৫২ শতাংশ

গ্যাস থেকে পেট্রোল! শাক-সবজি থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধির চোটে ঘুম উড়েছে সাধারণ মানুষের। এই অবস্থায় অশনি সঙ্কেত দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

Retail Inflation: নতুন করে ফের একবার বাড়ল উদ্বেগ! ফের একবার পার করে গেল রিজার্ভ ব্যাঙ্কের upper tolerance band। সোমবার একয়টি রিপোর্ট সামনে এসেছে। আর সেই অনুযায়ী জানুয়ারি মাসেই খুচরো মুদ্রাস্ফীতির হার ৬.৫২ শতাংশের গণ্ডি পেরিয়ে গেল। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছল।

তিন মাসের মধ্যে সর্বোচ্চ!

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বছরের শুরুতেই ধাক্কা খেল সরকার। যেখানে গত বছর শেষের দিকেও ছয় শতাংশের নীচে ছিল খুচরো মুদ্রাস্ফীতি। সেখানে বছর ঘুরতেই বাড়ছে উদ্বেগ। শুধু তাই নয়, এভাবে খুচরো মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে চাপ বাড়বে মধ্যবিত্তের উপর।

শুধু তাই নয়, এক্ষেত্রে চাপ বাড়তে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও। অন্যদিকে গ্রামীণ এলাকায় খুচরা মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 6.85 শতাংশ যেখানে শহর এলাকায় ছিল 6.00 শতাংশ৷ তবে জানুয়ারিতে মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নাকি শাক-সবজি ডিম, মশলার মতো বিভিন্ন বিষয়। CPI -এর উপর তৈরি খুচরা মূল্যস্ফীতি ডিসেম্বর মাসে ৫.৭২ ছিল।

যদিও নভেম্বর মাসে এই হার ছিল ৫.৮৮ শতাংশ। যদিও অক্টোবর মাসে এই হার ছিল ৬.৭৭ শতাংশ। ভারতের খুচরা মূল্যস্ফীতি টানা তিন ত্রৈমাসিকে RBI-এর লক্ষ্যমাত্রার ছয় শতাংশের উপরে ছিল। মুদ্রাস্ফীতি শুধুমাত্র গত বছরের নভেম্বর মাস রিজার্ভ ব্যাঙ্কের কনফোর্ট জোনে ছিল। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালের মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি কমাতে স্বল্পমেয়াদী ঋণের হার ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। সম্প্রতি ২৫ পয়েন্ট বেসিস পয়েন্ট বাড়িয়েছে কেন্দ্রীয় এই ব্যাঙ্ক।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রেপো রেট বৃদ্ধি অর্থনীতিতে চাহিদা কমাতে সাহায্য করে। বিশেষ করে এই ধরণের মুদ্রাস্ফীতি ম্যানেজ করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ফের রেপো রেট বাড়ায় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই অবস্থায় ঋণের ইএমআইয়ের খরচ আবারও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।

বিশেষ করে সাধারণ মধ্যবিত্তের পকেটে ধাক্কা লাগবে বলেও অনুমান। আর এর মধ্যেই বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট বাড়ানো হচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে রেপো রেট বেড়ে হল ৬.৫০ শতাংশ। এই অবস্থায় খুচরো মুদ্রাস্ফীতির হার ছয় শতাংশের গণ্ডি পেরিয়ে যাওয়ার কারণে ফের একবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়তে পারে বলে অনুমান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+