Income Tax Filing Last Date: মোবাইলের মাধ্যমে কীভাবে জমা দেবেন আয়কর? রইল গোটা প্রক্রিয়া
Income Tax Filing Last Date: আয়কর জমা দেওয়ার শেষ তারিখ সামনেই! এখনও যদি আয়কর জমা দেওয়া না হয় তাহলে অবশ্যই এই কাজ করে ফেলতে হবে। মোবাইল থেকেও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যায়। আর সুবিধা দিচ্ছে ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক প্রযুক্তি প্ল্যাটফর্ম PhonePe।
গ্রাহকদের সুবিধার কথা ভেবে 'ফোন পে' এই সুবিধা চালু করেছে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আর সেই মতো ব্যক্তিগত করদাতা এবং ব্যবসায়ীরা UPI কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে সেলফ অ্যাসেসমেন্টের পর কর ( Income Tax) এবং অগ্রিম কর জমা দিতে পারবে। ইতিমধ্যে সংস্থার তরফে অ্যাপে অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়েছে বলে PhonePe এর তরফে জানানো হয়েছে।
Income Tax: পাওয়া যাবে এই সুবিধা
অ্যাডভান্সড কর জমা দেওয়ার জন্যে করদাতাদের আয়কর পোর্টালের সঙ্গেন যুক্ত হওয়ার প্রয়োজন হবে না। এই টাকা দুদিনের মধ্যে কর সংক্রান্ত পোর্টালে জমা দিয়ে দেওয়া হবে। সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি বলছে। করদাতাদের PhonePe অ্যাপে লগ ইন করতে হবে।
এবং 'ইনকাম ট্যাক্স' অপশনকে বেছে নিতে হবে। আর সেখান থেকেই টাকা জমা দিতে হবে। এর জন্য তাদের ট্যাক্সের ধরন, মূল্যায়ন বছর, প্যান কার্ডের বিবরণ দিতে হবে। কর পরিশোধের একদিনের মধ্যে করদাতাদের লেনদেন নম্বর অর্থাৎ UTR দিয়ে দেওয়া হবে।
Income Tax: সংস্থা যা বলছে
টাকা জমা দেওয়ার সমস্ত নথিও দুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। ফোন পে'র এক আধিকারিক জানাচ্ছেন, কর জমা দেওয়াটা খুবই জটিল একটি প্রক্রিয়া। তবে PhonePe তার গ্রাহকদের কথা মাথায় রেখেই ট্যাক্স জমা দেওয়ার বিষয়টি অনেক সহজ করেছে। নয়া এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা নানা ভাবে উপকৃত হবে বলে দাবি সংস্থার।
Income Tax: কি জানাচ্ছেন অর্থমন্ত্রী?
অন্যদিকে সোমবার কেন্দ্রীয়মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলছেন, আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২০২২-২৩ সালে ৬.১৮ শতাংশ বেড়ে ৭.৪০ কোটি হয়ে গিয়েছে। লোকসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ২০২২-২৩ সালে ভারতের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ ২০.৩৩ শতাংশ বেড়ে ১৯.৬৮ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে।
তবে হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। ফলে ফোনের মাধ্যমে আজই আয়কর জমা করে দিতেই পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications