Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Honda Activa CNG launch: গ্যাসেই ছুটবে অ্যাক্টিভা,প্রকাশ্যে আসবে চলতি মাসেই! মাইলেজ ১০০ কিমি

Honda Activa CNG launch: গত কয়েকদিন আগেই Bajaj Auto ভারতের বাজারে প্রথম CNG বাইক লঞ্চ করেছে। আর তা সামনে আসার পরেই একেবারে হৈচৈ পড়ে গিয়েছে। ইতিমধ্যে ক্রেতাদের নজরও কেড়েছে। বাজাজের এহেন বাইকের পরেই একাধিক টু-হুইলার সংস্থা সিএনজি বাইক-স্কুটার আনার কাজ করছে। আর সেই তালিকায় এগিয়ে Honda।

যা খবর, খুব শীঘ্রই Activa CNG ভারতের বাজারে লঞ্চ করতে পারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Honda Activa CNG একেবারে নতুন ডিজাইন এবং লুকে লঞ্চ করবে। তাতে একগুচ্ছ অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ইলেকট্রিক অবতারেও লঞ্চ করতে পারে এই স্কুটার (Upcoming Honda Activa)।

Honda Activa CNG launch

Honda Activa CNG launch: 100km পর্যন্ত মাইলেজ

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Honda Activa-তে দুটি ছোট CNG ট্যাঙ্ক থাকতে পারে। যেটি কিনা ফ্রন্টে বক্স স্টরেজের সামনে ইনস্টল থাকতে পারে। বলা হচ্ছে এই স্কুটারটি ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এই স্কুটার সম্পর্কে কোম্পানির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Upcoming Honda Activa: ইলেকট্রিক Activa লঞ্চ করবে

Honda মোটর সাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া প্রথম ইলেকট্রিক স্কুটার আগামী ২৭ নভেম্বর লঞ্চ করবে। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে, নয়া মডেলের নাম Activa হতে পারে। সম্প্রতি EICMA 2024 অটো শো'তে Honda প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে।

এতে দুটি রিমুভেবল ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে Honda Activa EV লপ্নচ হতে পারে। আর তা লঞ্চ হলে সেটি TVS iQube, Ather Rizta, 450, Ola S1 এবং Bajaj Chetak EV র সঙ্গে হবে।

Upcoming Honda Activa: কত হবে দাম?

Honda Activa EV হোক কিংবা Activa CNG একেবারে অ্যাডভান্সড ফিচার যোগ করা হয়েছে। দীর্ঘ যাত্রায় যাতে কোনও সমস্যা না হয় সেজন্য চওড়া সিট এবং মোটা চাকার অপশন দেওয়া হয়েছে। Activa CNG এর দাম কত হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত কিচু জানা যায়নি। তবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই এই স্কুটার থাকবে বলেই খবর। অন্যদিকে Honda Activa EV এর নতুন মডেলের দাম 1.20 লাখ টাকা থেকে 1.50 লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে প্রকজাশিত খবরে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+