Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ! ব্যাপক প্রভাব অর্থনীতিতে, উদ্বেগে অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদরা

ফের তাপপ্রবাহের কবলে দেশের বিভিন্ন অংশ। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি পরবর্তী সময়ে যে বৃষ্টি হবে, তার কোনও পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দফতর। এমন পরিস্থিতি যে উদ্বেগ তৈরি হয়েছে অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ সবার মধ্যেই।

একবছরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন। ফলে শাসক হোক কিংবা বিরোধী সবার মধ্যেই দেশের অর্থনীতি নির্বাচনী প্রচারে একটা ইস্যু হবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে নির্বাচনের আগের গ্রীষ্মে তাপপ্রবাহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে।

তাপপ্রবাহ

একবার দেখে নেওয়া যাক কীভাবে তাপপ্রবাহ অর্থনীতি এবং দেশের রাজনীতিতে প্রভাব ফেলে।

ভারতে উত্তরোত্তর তাপপ্রবাহ বেড়েছে। বিভিন্ন জায়গায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই বছরের কথা এখনই বলা সম্ভব না হলেও, গত বছর পরিস্থিতি এমন ছিল যে ২০১২ সালের তুলনায় ২০২২-এ দ্বিগুণ তাপপ্রবাহ অনুভূত হয়েছিল। এই পরিসংখ্যান কেন্দ্রের। সেখানে বলা হয়েছে গত ১০ বছরের মধ্যে ২০২২-এ তাপপ্রবাহের দিনের সংখ্যা সব থেকে বেশি ছিল।

যেভাবে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে তাতে গ্রীষ্মের মাসগুলি দেশের মানুষের কাছে শুধু অসহনীয় হয়ে উঠছে না, তা দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বড় প্রভাব ফেলছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-এ তীব্র গরমের কারণে দেশে উৎপাদন, কৃষি, নির্মাণ ক্ষেত্র ১৫৯ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছিল। বিশ্বব্যাঙ্কের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারত তীব্র গরমের কারণে ২.৫ থেকে ৪.৫ শতাংশ হারে জিডিপিতে ক্ষতির মুখে পড়বে। তাপ ও আর্দ্রতার কারণে শ্রমঘন্টা নষ্ট হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হবে।

এখানেই শেষ নয় ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির উৎপাদন ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ভারতের জিডিপির ৪০ শতাংশ তাপ-মুক্ত কাজের ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে পরবর্তী সাত বছরে ৩.৪ কোটি চাকরি হারানোর সম্ভাবনা।

ক্রমবর্ধমান তাপমাত্রা কৃষিতেই ব্যাপদ প্রভাব ফেলে। যার জেরে তৈরি হয় মুদ্রাস্ফীতি। এখানে বলে রাখা ভাল ভারতে কৃষির অবদান জিডিপির ১৪ শতাংশ। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা এই কৃষির ওপরে নির্ভরশীল। ইন্ডিয়ান কাউন্সিল অপ এগ্রিকালচারাল রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহ হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে ফসল, ফল এবং প্রাণীদের ওপর প্রভাব ফেলেছে।

তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের পূর্বাভাস ঠিক হলে, এবছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্ব জুড়ে মন্দার অর্থনীতির সঙ্গে তাপপ্রবাহ জনিত পরিস্থিতি অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। সরকারের মুখ্য অর্থনীতিক উপদেষ্টা বলেছেন, মৌসুমী বায়ুর বিঘ্ন জনিত কোনও পরিস্থিতির মোকাবিলায় আগে থেকেই তৈরি থাকতে হবে।

এখানেই শেষ নয়, তাপপ্রবাহ বৃদ্ধি বিদ্যুতের চাহিদাকে বৃদ্ধি করবে। বিশেষজ্ঞরা বলছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধি জনস্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। রাস্তা, সেতু ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির জেরে প্রভাবিত হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+