Gold Rates Today: পরপর তিন দিন সোনার মূল্য হ্রাস! কলকাতায় ১০ গ্রাম হলুদ ধাতুর দাম একনজরে
Gold Rates Today: সোনার দাম ক্রমাগত কমছে। সপ্তাহের তৃতীয় দিনেও সস্তা হয়েছে সোনা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ৫৮৯০০ টাকার নিচে নেমে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব অভ্যন্তরীণ বাজারেও দেখা যাচ্ছে। তবে এদিন রুপোর দাম সামান্য বেড়েছে। দেখে নেওয়া যাক ১০ গ্রাম সোনার দাম কত।
বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.১৯ শতাংশ কমে প্রতি ১০ গ্রাম ৫৮,৮৬২ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে রুপোর দাম ০.০৯ শতাংশ বৃদ্ধি হয়ে প্রতি কেজি ৭০,০২০ টাকায় লেনদেন হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে পতন হয়েছে এদিন। কম্যাক্সে সোনার দাম আউন্স প্রতি ১৯৩৫ ডলার। একই সময়ে রুপোর দাম প্রতি আউন্স ২২.৬৩ ডলার। বিশ্ববাজারে সোনা-রুপোর দামে পতন অব্যাহত থাকার কারণে ডলারের দামে পুনরুদ্ধার দেখা যাচ্ছে।
আমরা যদি ২২ ক্যারাট সোনার দামের কথা বলি, তাহলে দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৫৪,৭০০ টাকা, মুম্বইতে ৫৪,৫৫০ টাকা, কলকাতায় ৫৪৫৫০ টাকা, লখনৌতে ৫৫,৭০০ টাকা, বেঙ্গালুরুতে ৫৪,৫৫০ টাকা, জয়পুর ৫৪৭০০ টাকা, হায়দরাবাদ ৫৪৫৫০ টাকা ও ভুবনেশ্বরে ৫৪৫৫০ টাকা।

সোনা আসল কিংবা নকল পরীক্ষা করতে হলমার্ক দেখে সোনা কেনা উচিত। এছাড়াও সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে সরকারি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। বিআইএস কেয়ার অ্যাপের মাধ্যমে কেউ সোনার বিশুদ্ধতা যাচাই করতে পারবেন, তা আসল না নকল। এছাড়া এই অ্যাপের মাধ্যমে অভিযোগও দায়ের করা যাবে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications