সোনা ২ লাখ, রুপো ৪ লাখ! ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে অস্থির বিশ্ববাজার, কী জানাচ্ছে বিশেষজ্ঞরা?
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইজরায়েল এবং আমেরিকার সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি খুব তাড়াতাড়ি জটিল হতে শুরু করেছে। পাল্টা হামলায় কাতার, বাহরিন, জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আকাশপথে উড়ান ব্যাহত হয়েছে। সংঘাতের প্রভাব এখন সীমান্ত ছাড়িয়ে বিশ্ববাজারে পড়েছে।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৬৭ ডলারে উঠেছে, ইতিমধ্যেই ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভারত যেহেতু মোট চাহিদার ৮০ থেকে ৯০ শতাংশ তেল আমদানি করে এবং তার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে, সেই কারণে দাম বাড়লে পেট্রোল এবং ডিজেলের খরচও বাড়ার আশঙ্কা রয়েছে।
নিরাপদ বিনিয়োগের খোঁজে বাজারে সোনা এবং রুপোর চাহিদা বাড়ছে। সোনার দাম বেড়ে ১০ গ্রামে ১ লক্ষ ৬০ হাজার টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। অর্থ্যাৎ একলাফে ১৮০০ টাকা বেড়ে গিয়েছে। রুপোও খুব তাড়াতাড়িই ঊর্ধ্বমুখী, ৩ লক্ষ টাকার গণ্ডি পার করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন যে, সংঘাত যদি আরও তীব্র হয় তাহলে সোনা ২ লক্ষ এবং রুপো ৪ লক্ষ টাকা পর্যন্ত ছুঁতে পারে।
অন্যদিকে অস্থিরতার প্রভাব শেয়ার বাজার এবং ক্রিপ্টোতেও। ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগকারীরা যদি পিছিয়ে যায় তাহলে সেনসেক্স-নিফটিতে চাপ বাড়তে পারে। বিটকয়েন ইতিমধ্যে ৫ শতাংশ পড়ে ৬৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছে।
বিশ্ব রাজনীতির উত্তাপ এখন সরাসরি বাজারের দামে প্রতিফলিত। সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চাপ আরও বাড়বে বলেই আশঙ্কা।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications