Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ganpati Special Train 2023: মিলবে কনফার্মড টিকিট! একাধিক রুটে ৩১২ টি স্পেশাল ট্রেন চালাবে রেল

Ganpati Special Train 2023: সামনেই উৎসবের মরশুম! গনেশ পুজোয় মেতে উঠবে দেশ। আর সেই মরশুমের আগে বড় খবর দিল ভারতীয় রেল। বিশেষ করে উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উৎসবের সময়ে সবাই বাড়ি ফিরতে চায়। ফলে ট্রেনে চাপও অনেক বেশি থাকে। টিকিট কনফার্ম পাওয়া পায় না। যাত্রীদের কথা ভেবেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত।

জানা গিয়েছে, ৩১২ টি স্পেশাল ট্রেন চালানো হবে। গণপতি উৎসবে যাত্রীরা যাতে কনফার্ম টিকিট পান সেজন্যে এতগুলি ট্রেন চালানো হবে। এই স্পেশাল ট্রেনগুলি ( Special Train) সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের মধ্যে চালানো হবে। সেন্ট্রাল রেলওয়ে ২৫৭ টি ট্রেন চালাবে এবং ৫৫ টি ট্রেন পশ্চিম রেলওয়ে দ্বারা পরিচালিত হবে। স্পেশাল ট্রেন ( Ganpati Special Train 2023) মুম্বই এবং মহারাষ্ট্রের অন্য শহরের মধ্যে চালানো হবে। গণপতি উত্সবের সময় মুম্বই এবং রাজ্যের অন্যান্য অংশে প্রচুর ভিড় থাকে। আর সেই কারণে রেল এই ট্রেনগুলি চালাবে এই সময়ে।

Ganpati Special Train 2023

সেন্ট্রাল রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছর ১৮ এবং গণপতি স্পেশাল ট্রেন ( Ganpati Special Train) এই উতসবের মরশুমে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছর গণপতি উৎসবের সময় রেল ২৯৪ বিশেষ ট্রেন চালানো হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, ২১৮ টি স্পেশাল ট্রেন রিজার্ভ রাখা হয়েছে। গত গত বছর ২৬২টি ট্রেন চলেছিল। ৯৪ টি ট্রেন অসংরক্ষিত, যেখানে গত বছর ৩২ টি ট্রেন রাখা হয়েছিল। সেন্ট্রাল রেলওয়ে অনুমান করেছে এই বছর এক লাখেরও বেশি যাত্রী ভ্রমণ করবে।

আর উৎসবের মরশুমে ভালো টাকা রোজগার হয়। রেল মনে করছে গণেশ পুজোয় ( Ganpati Special Train 2023) রেল ৫ কোটি টাকারও বেশি আয় করতে পারবে। অন্যদিকে আনরেজিস্টার্ড ট্রেনে এক লাখেরও বেশি মানুষ সফর করবে গণেশ পুজোকে উপলক্ষে। মুম্বইতে ১০ দিন ধরে গনেশ পুজো হয়। সে রাজ্যের সবথেকে বড় উতসব। কয়েক হাজার যাত্রী এই সময় ট্রেনে যাতায়াত করে। শুধু মুম্বই কিংবা মহারাষ্ট্রের মধ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যান। আর সে বিষয়টিও রেল মাথায় রেখেছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+