Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোটি কোটি গ্রাহককে জালিয়াতি নিয়ে সতর্কতা, কীভাবে হতে পারে প্রতারণা, কী বলছে ICICI Bank

ডিজিটালাইজেশনের সঙ্গে অনলাইন জালিয়াতির ঘটনাও বেড়েছে। ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসএমএসের মাধ্যমে সাধারণ গ্রাহকদের প্রতারণার খবরও পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। সেই পরিস্থিতিতে দেশের সব থেকে বড় বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই সতর্কতা জারি করেছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক এসএমএস জালিয়াতির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। প্রতারকরা এসএমএসের মাধ্যমে ভুয়ো বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এটা করতে গিয়ে প্রতারকরা ব্যবহারকারীর ফোনে জাল লিঙ্ক পাঠিয়ে ফোনের সব তথ্য চুরি করছে। হ্যাকাররা ফোনের ডেটা অ্যাক্সেস করে তার অপব্যবহার করছে। এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে আইসিআইসিআই ব্যাঙ্ক সতর্কতা জারি করেছে।

Bank

ব্যাঙ্ক গ্রাহকদের দেওয়া পরামর্শে আইসিআইসিআই ব্যাঙ্ক বলেছে আজকাল এসএমএসের মাধ্যমে প্রতারাণার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের নামে কোনও মেসেজ পেলে প্রথমে সেই মেসেজের সত্যতা যাচাই করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের মতো অফিসিয়াল চ্যানেল ব্যবহার করা যেতে পারে। তবে সব সময়ই মনে রাখতে হবে মেসেজে থাকা নম্বরে কোনওভাবেই কল করা যাবে না।

আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, যদি কেউ ওটিপি চায়, তাহলে তা দেওয়া যাবে না। কারণ কোনও কোম্পানি বা ব্যাঙ্ক ওটিপি চায় না। আর ব্যাঙ্কও কোনও গ্রাহকের থেকে ওটিপি, পিন বা পাসোয়ার্ড চায় না। এই জাতীয় কিছু হলে cybercrime.gov.in-এ বা ১৯৩০-তে ফোন করে জানাতে হবে।

গ্রাহকদের উদ্দেশে আইসিআইসিআই ব্যাঙ্ক বলেছে

  • প্রতারকরা সবসময় অজানা নম্বর থেকে কল বা বার্তা পাঠিয়ে ব্যাঙ্কের লোক বলে পরিচয় দেয়। এই কারণে কোনও কোনও গ্রাহক বিশ্বাস করেন, এই নম্বর ব্যাঙ্কের।
  • এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়, অন্যথায় তাদের আর্থিক ক্ষতির হুমকি দেওয়া হয়। বলা হয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে।অনেক সময় মোবাইলে থাকা ব্যাঙ্ক সম্পর্কীয় তথ্য হাতে পেতে হ্যাকাররা একটি লিঙ্ক ক্লিক করতে বলে এবং অ্যাপ ডাউনলোড করতে বলতে পারে। সেব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে।
  • জাল বার্তা সনাক্ত করতে বার্তা ভাল করে পড়তে হবে। কারণ ভুয়ো বার্তাগুলিতে অনেক সময়ই বানান ভুল থাকে। গ্রাহকই সেই ভুল বার্তা সনাক্ত করতে পারবেন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+