Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fish Farming Business: জলাধারে মাছ চাষে বড় সাফল্য! কর্মসংস্থানে পথে দেখাচ্ছে মুকুটমনিপুর

Fish Farming Business: মুকুটমনিপুর জলাধারে নির্দিষ্ট খাঁচার মধ্যে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল। মাত্র সাড়ে পাঁচ মাস আগে কেন্দ্রীয় মৎস্য বিভাগের সহযোগীতায় ও রাজ্য মৎস্য দফতরের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই সেই প্রকল্পে ব্যাপক সাফল্য মিলেছে। এমনটাই দাবি সংশ্লিষ্ট দফতর সূত্রে।

আর তা করে বহু মানুষ কর্মসংস্থানের পথ দেখবে বলেই মনে করা হচ্ছে। এমনকি ব্যবসার (Fish Farming Business) নয়া দিগন্ত খুলে যাবে বলেই মনে করা হচ্ছে।

Fish Farming Business

  • Fish Farming Business: ২৬ হাজার পাঙ্গাস মাছ ছাড়া হয়েছিল

মৎস্য দফতরে সূত্রে খবর, চলতি বছরের ১৬ মে মুকুটমনিপুর জলাধারে ভাসমান ৩২ টি খাঁচায় ২৬ হাজার পাঙ্গাস মাছ ছাড়া হয়েছিল। সেই সময় ওই মাছ গুলি ৪ থেকে ৬ সেন্টিমিটার সাইজের ছিল। বর্তমানে ওই এক একটি মাছের ওজন পাঁচ থেকে ছ'শো গ্রাম।

কার্যত পরীক্ষামূলক ভাবেই এই মাছের চাষ (Fish Farming Business) শুরু করা হয়েছিল। আর তাতে বড় সাফল্য মিলেছে বলেই খবর। এমনকি খুশি প্রশাসনও।

  • Fish Farming Business: আশাতীত সাফল্য মিলেছে

রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, আশাতীত সাফল্য মিলেছে। আগামী দিনে ক্যান্টিনের মাধ্যমে এই মাছ (Fish Farming Business) বিক্রি হবে। একই সঙ্গে স্থানীয়দের দামের ক্ষেত্রে ছাড় দেওয়া যায় কিনা সেবিষয়টিও ভাবনা চিন্তা করা হবে বলে তিনি জানান। এবং আগামীদিনে কর্মসংস্থান এবং ব্যবাসায়ীক ভাবে বিষয়টি কীভাবে লাগানো সম্ভব সেই ভাবনা চিন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এমন পরীক্ষামূলক চাষ চলবে বলেই জানা গিয়েছে।

  • Fish Farming Business: খাঁচায় বেড়ে ওঠা মাছই বাজারজাত করা হচ্ছে

গত কয়েকদিন আগে মুকুটমনিপুর জলাধারের নির্দিষ্ট খাঁচায় বেড়ে ওঠা মাছই বাজারজাত (Fish Farming Business) করণের সূচণা করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল সহ অন্যান্যরা।

বলে রাখা প্রয়োজন, মাছ চাষ (Fish Farming Business) অন্তত্য জনপ্রিয় একটা ব্যবসা। চাহিদা এবং সময়ের সঙ্গে তা আরও জনপ্রিয় হয়েছে। বহু জায়গায় এই চাষ করে মোটা অঙ্কের রোজগার করেন অনেকেই। বিভিন্ন মাছের সঙ্গে রঙিন মাছের চাষ করেও বছরে ভালো টাক রোজগার করা সম্ভব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+