Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে বাংলায়! মন্ত্রীকে পাশে বসিয়েই বড় ঘোষণা বণিকসভার

বাংলায় শিল্পের জোয়ার! লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছে বনিক সভা। রাজ্যের মন্ত্রীই বা কী বললেন।

৪০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে! এমনটাই জানালেন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের এক আধিকারিক আরপি খৈতান। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এমনটাই জানালেন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের ওই আধিকারিক।

৪০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে বাংলায়!

রাজ্যের শিল্পায়নই লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কাজ করছেন বলে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই বাণিজ্য সম্মেলন হয়েছে বাংলায়। দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা বাংলায় এসেছেন। এমনকি বিনিয়োগের কথাও বলেছেন। এই অবস্থায় বণিকসভার তরফে এহেন ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজ শনিবার আসানসোলে বণিক সংগঠনের তরফে একটি শিল্প সংক্রান্ত বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। আর তাতেই যোগ দিতে আসেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁজা। ওই সভাতেই উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পউদ্যোগীরা।

এদিনের এই বৈঠকে শিল্পোদ্যোগীরা শিল্প করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিল্প গড়ে তোলার ক্ষেত্রে নানা সমস্যাগুলি তুলে ধরেন। একেবারে খোলামেলা আলোচনা হয়। অন্যদিকে এদিনের বৈঠকে আসানসোল জামুরিয়া ও পানাগড় শিল্পতালুকে একাধিক শিল্প গোষ্ঠী স্বাস্থ্য ক্ষেত্রে ও ইস্পাত শিল্প সহ বিভিন্ন শিল্প ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আর পি খৈতান।

বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে তিনি বার্তা দিয়েছেন শিল্প হচ্ছে পাখির চোখ। অতএব শিল্পের মাধ্যমে মানুষ যাতে তাদের রুজি রোজগার করতে পারেন সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, বেশ কিছু ইনভেস্টমেন্টের ঘোষণা করছে বণিক সংগঠনের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে বণিক সভার দাবি, বিপুল পরিমাণ এই বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থানে জোয়ার আসবে। এমনকি শিওল্প ক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি ফিরবে বলে মনে করছেন শিল্পপতিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+