Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali Offer: দিওয়ালী অফার TVS-এর! ৭ হাজার টাকারও বেশি Cashback-TVS iQube-এ

Diwali Offer: সামনেই দিওয়ালি! আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। আর এই সময় একাধিক সংস্থা বিভিন্ন ধরনের অফার এবং ডিসকাউন্ট ঘোষণা করেন। আর এই সময় বিক্রি বাড়াতে TVS Motors এর তরফেও ইলেকট্রিক স্কুটারগুলিতে অফার দেওয়া হয়েছে। একেবারে 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে সংস্থা।

TVS Motors এর তরফে এই বিষয়ে বিস্তারিত ভাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (Diwali offer) জানিয়েছে।

TVS iQube

  • Diwali offer: TVS iQube এর উপর মিলছে এই অফার

সংস্থার অন্যতম সেলিং বাইক TVS iQube এর উপর এই অফার ঘোষণা করেছে। একেবারে ১০ হাজার টাকা পর্যন্ত বেনিফিট অফার (Diwali offer) দেওয়ার ঘোষণা করেছে। শুধু তাই নয়, ৭৫০০ টাকা পর্যন্ত কেসব্যাক দেওয়ারও ঘোষণা করেছে TVS Motors। সংস্থা এখানেই শেষ করেনি, TVS iQube কেনার ক্ষেত্রে গ্রাহকদের No Cost EMI অপশন দেওয়ারও কথা জানিয়েছে। পাশাপাশি 70000 km কিংবা 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়ার কথাও জানানো হয়েছে।

  • Diwali offer: TVS iQube এর দাম

দিল্লিতে এই TVS iQube এর (এক্স-শোরুম) দাম 1.55 লাখ টাকা। এতে চার্জার এবং জিএসটিও যুক্ত রয়েছে। ২১১৩১ টাকার ফেম-2 ভর্তুকি মিলবে এতে। শুধু তাই নয়, রাজ্য সরকারের কাছ থেকে প্রায় ১৭ হাজার টাকা ভর্তুকি পাওয়ার পরে, এই বৈদ্যুতিক স্কুটারটির দাম 1.17 লক্ষ টাকা হবে। এই দামের উপরেও ১০ হাজার টাকা অতিরিক্ত বেনিফিট (Diwali offer) মিলবে।

  • Diwali offer: TVS iQube Electric Scooter রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটারের তিন রঙের ভেরিয়েন্ট (Festive Offer) রয়েছে। টপ রেঞ্জ ১০০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ একবার ফুল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে TVS iQube। প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই স্কুটার। প্রায় সাড়ে ৪ ঘন্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাওয়ার ক্ষমতা রাখে TVS iQube Electric Scooter-টি।

  • Diwali offer: TVS iQube Electric Scooter এর ফিচার

শুধু তাই নয়, ২১ টি স্মার্ট ফিচার্স রয়েছে এতে। রয়েছে জিয়োফেসিং, নেভিগেশন অ্যাসিস্ট্যান্ট, রিমোট চার্জ স্টেটাস সহ একাধিক ফিচার। যা একেবারে চমকে দেওয়ার মতো। TVS iQube Electric Scooter-টিতে 3.04 কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার (Diwali offer) করা হয়েছে। যাতে চার্জ কিংবা ব্যাটারি সংক্রান্ত সমস্যার মধ্যে না পড়তে হয় রাইডারকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+