Unemployment in India: ভারতে ফের বেকারি বৃদ্ধি! ডিসেম্বরে বেকারত্বের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ
Unemployment in India: ভারতে ফের বেকারি বৃদ্ধি! ডিসেম্বরে বেকারের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ
দেশে বেকারের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেল। যেখানে ২০২২-এর নভেম্বরের বেকারির হার ছিল ৮ শতাংশ, সেখানে ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩০ শতাংশে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে এদিন এই তথ্য দেওয়া হয়েছে।

শহুরে বেকারির হার বেড়েছে
ডিসেম্বরে দেশে শহুরে বেকারির হার বেড়েছে। নভেম্বরে যেখানে শহুরে বেকারির হার ছিল ৮.৯৬ শতাংশ, সেখানে ডিসেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.০৯ শতাংশ। যদিও এই সময়ে গ্রামের বেকারির হার কিছুটা হলেও কমেছে। নভেম্বরে যেখানে গ্রামের বেকারির হার ছিল ৭.৫৫ শতাংশ, সেখানে ডিসেম্বরের তা কমে দাঁড়িয়েছে ৭.৪৪ শতাংশে।সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে বলা হয়েছে, এই তথ্য যতটা খারাপ দেখাচ্ছে কার্যক্ষেত্রে ততটা খারাপ নয়। কেননা ডিসেম্বরে শ্রমিকদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে। ডিসেম্বরে যা ছিল ৪০.৪৮ শতাংশ, যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ।

সব থেকে বেশি বেকারি হরিয়ানায়
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বরের সব থেকে বেশি বেকারি বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। সেখানে বেকারি পৌঁছে গিয়েছে ৩৭.৪ শতাংশে। তারপরেই রয়েছে রাজস্থান, সেখানে বেকারি ২৮.৫ শতাংশ। এরপরেই রয়েছে দিল্লি, সেখানে বেকারির হার ২০.৮ শতাংশ।

ডিসেম্বরে চাকরি বেড়েছে
অন্যদিকে এটাও উল্লেখ করা প্রয়োজন, ডিসেম্বরে চাকরি বেড়ে ৩৭.১ শতাংশের মতো হয়েছে। যা গত জানুয়ারি ২০২২-এর থেকে সর্বাধিক।

প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ
২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে দেশে মুদ্রাস্ফীতিও রয়েছে ওপরের দিকে। সেই পরিস্থিতিতে লক্ষ-লক্ষ যুবক-যুবতীর চাকরির বাজারে সুযোগ করে দেওয়াটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জের।
এরইমধ্যে কংগ্রেস গত সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে পাঁচমাস ব্যাপী ভারত জোড়ো যাত্রা শুরু করেছে। যা যাবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রা দিল্লিতে পৌঁছেছে। ৩ জানুয়ারি তা দিল্লি থেকে রওনা দিয়ে প্রবেশ করবে উত্তর প্রদেশে। কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রায় দেশের মূল্যবৃদ্ধি ও বেকারির কথাই তুলে ধরছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে পৌঁছনোর পরে বলেছেন, ভারতের উচিত জিডিপি বৃদ্ধি থেকে ফোকাস সরিয়ে চাকরির বৃদ্ধির দিকে নজর দেওয়া। তিনি বলেছেন, এর মাধ্যমে যেমন দেশের যুবকরা কাজ পাবেন, অন্যদিকে তা রপ্তানিযোগ্য দ্রব্যের বৃদ্ধি করবে।

জুলাই-সেপ্টেম্বরে কমেছিল বেকারি
তবে দেশে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে যেখানে বেকারির হার ছিল ৭.৬ শতাংশ সেখানে জুলাই থেকে সেপ্টেম্বরে বেকারির হার ছিল ৭.২ শতাংশ। অর্থাৎ বেকারি কমেছিল।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications