Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্যানের সঙ্গে আধার সংযোগ না হলে এখনও সময় আছে! চূড়ান্ত তারিখ জানাল সিবিডিটি

প্যানের সঙ্গে আধার সংযোগ না হলে এখনও সময় আছে! চূড়ান্ত তারিখ জানাল সিবিডিটি

ফের একবার প্যান (PAN) কার্ডের সঙ্গে আধারের (AADHAAR) সংযোগের সময়সীমা বাড়াল সেন্ট্রাল বোড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। বর্তমানে সর্বশেষ সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২। কিন্তু সিবিডিটির তরফে এই সময়সীমা আরও একবছর বাড়ানোর কথা জানানো হয়েছে।

জরিমানার কথাও জানানো হয়েছে

জরিমানার কথাও জানানো হয়েছে

আয়কর দফতর থেকে এর আগে জানানো হয়েছিল, ২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে সংযোগ না করলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত তা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত, এইধরনের প্যান কার্ড থাকা ব্যক্তিদের প্যান কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

বেশ কয়েকবার সময়সীমা বাড়ানো হয়েছে

বেশ কয়েকবার সময়সীমা বাড়ানো হয়েছে

এর আগে বেশ কয়েকবার প্যান ও আধার সংযোগের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে এর সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত। সিবিডিটির তরফে বলা হয়েছিল কেন ব্যক্তি যিনি ২০১৭-র ১ জুলাই প্যান কার্ড পেয়েছেন, তিনি আধার পাওয়ারও যোগ্য। যা নিয়ে আধার কর্তৃপক্ষের কাছে তাঁকেই ২০২২-এর ৩১ মার্চের আগে আবেদন করতে হবে।
উল্লেখ করা প্রয়োজন, দেশব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে প্যান ও আধারের সংযুক্তির সময়সীমা ২০২১-এর ৩০ সেপ্টেম্বর করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ২০২২-এর ৩১ মার্চ করা হয়।

 প্যান নিষ্ক্রিয় করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল

প্যান নিষ্ক্রিয় করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল

সিবিডিটির তরফে বলে দেওয়া হয়েছিল ৩১ মার্চ, ২০২২-এর মধ্যে প্যানের সঙ্গে আধার সংযোগ না করতে পারলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর যেসব ব্যাপারে প্যানের প্রয়োজন, তাও বাধাপ্রাপ্ত হবে। এরপর আধারের তথ্য নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করে দিয়ে প্যান কার্ড সক্রিয় করতে হবে বলেও জানানো হয়েছিল।
যেসব আয়কর মূল্যায়নকারী প্যান কার্ডের সঙ্গে তাঁদের আধারকে সংযোগ করেননি, তাঁদের প্যান কার্জ ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত সক্রিয় থাকবে। ইনকাম রিটার্ন কিংবা রিফান্ডের ক্ষেত্রে তাঁদের কোনও রকমের অসুবিধা হবে না।

কীভাবে প্যান ও আধার লিঙ্ক সহজেই করা যায়

কীভাবে প্যান ও আধার লিঙ্ক সহজেই করা যায়

আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar-এ গিয়ে প্যান নম্বর লেখার পাশাপাশি আধার নম্বর উল্লেখ করতে হবে।
আধারে যে নাম রয়েছে তা লিখতে হবে। সঙ্গে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর আধার কার্ডে শুধুমাত্র জন্মের বছর থাকলে, সেই মতো বাক্সে টিক দিতে হবে।
অন্যদিকে এসএমএস-এর মাধ্যমেও প্যান ও আধার লিঙ্ক করার উপায় আছে। সেক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ বক্সে UIDPAN লিখে স্পেস দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর উল্লেখ করে ফের স্পেস দিয়ে ১০ ডিজিটের প্যান নম্বর উল্লেখ করে 567678 কিংবা 56161 নম্বরে পাঠিয়ে দিতে হবে। তাহলেই প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+