Building Wealth: অর্থ সংক্রান্ত কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ, যা আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ
দক্ষতার সঙ্গে অর্থ (money) সংক্রান্ত বিষয় পরিচালনা (Building Wealth) জীবনযাপনকে অনেকটাই সহজ করে তোলে। কেউ বিষয়টি যত তাড়াতাড়ি শেখেন, তত তাড়াতাড়ি ভাল। অনেক অভিভাবক চান যথা সময়ে সন্তানদের মধ্যে যেন বিষয়টি সম্পর্কে ধারনা গড়ে ওঠে। এই জ্ঞান তাদের ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করে।
অর্থ ব্যবস্থাপনায় (Building Wealth) ধৈর্যের মূল্য অপরিসীম। দাবি পূরণ করার পরিবর্তে তাদেরকে অপেক্ষা করতে উৎসাহিত করতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, বাইরে বেরোলেই কোনও কিছু তাদের জন্য কেনা হবে এমনটা নয়। এই ধৈর্য শিশুদের মধ্যে আত্মসংযমকে গড়ে তোলে। পাশাপাশি দেরি করে পাওয়াতেও তারা উৎসাহিত হয়।

কোনও বিষয় নিয়ে সন্তুষ্ট হওয়া আর কোনও কিছুর ওপরে লোভের কারণে ক্ষতি হওয়ার বিষয়টিও সন্তানদের সামনে তুলে ধরতে হবে। কোনও কিছু নিয়ে সন্তুষ্ট হলে, তার প্রশংসা করতে হবে। এছাড়া অর্থ উপার্জনের (Building Wealth) জন্য কোনও শর্টকাট অনুসরণ কিংবা কোনও অনৈতিক বিষয়ে যুক্ত থাকার ক্ষেত্রে উৎসাহ দেওয়া যাবে না। বোঝাতে হবে লোভের সামনে আত্মসমর্পণ কখনই নয়।

সন্তানকে মানি ম্যানেজমেন্ট (Building Wealth) শেখাতে হবে। তার জন্য সন্তানকে নির্দিষ্ট মাসিক ভাতা দিতে হবে। সেখানে বলে দিতে হবে, বাড়তি আর কোনও টাকা দেওয়া হবে না। সেখানে থেকেই তাদের মধ্যে বরাদ্দকৃত বাজেটের মধ্যে পরিকল্পনামাফিক ব্যয়ের গুরুত্ব গড়ে ওঠে। কোন চাহিদাকে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টিও এইভাবেই সন্তান দের মধ্যে গড়ে ওঠে।

কম বয়স থেকে শিশুদেরকে ঋণ ও ঋণ নীতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ। টাকা ধার করলে যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দিতে হয়, ঠিক তেমনই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অর্থ হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে হয়। এই ধারণা ব্যাখ্যা করতে সন্তানকে নিয়ে অনুশীলন করতে হবে (Building Wealth)।
তাদের কাছ থেকে অল্প পরিমাণ ধার নিন এবং পরে তা সুদ সহ ফেরত দেওয়া যেতে পারে। সেখানে ব্যাখ্যা করতে হবে যে অর্থ বেশি দেওয়া হয়েছে, তা সুদ। সন্তানের কাছে অর্থের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। অর্থ উপার্জন (Building Wealth) এবং সঞ্চয় করার তাৎপর্যের ওপরে জোর দিতে হবে। এইভাবেই অর্থ স্বপ্নপূর্ণ করতে এবং আর্থিক স্থিতিশীলতা আনতে পারে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications