Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bonsai Cultivation: ছাদ কিংবা বারান্দায় মাত্র ৫ হাজারে শুরু করুন এই ব্যবসা! লাখে হবে রোজগার

Bonsai Cultivation: সব কিছুর জন্যেই প্রয়োজন কঠোর পরিশ্রম! তা সে চাকরি হোক কিংবা ব্যবসা। তবে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমের সঙ্গেই প্রয়োজন লাভও। না হলে একটা সময় মুখ থুবড়ে পড়বে ব্যবসা।

এমন কিছু ব্যবসার (Bonsai Cultivation) খোঁজ রইল এই প্রতিবেদনে যেখানে অল্প পরিশ্রমে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এজন্যে একেবারে কম পুঁজি ঢালতে হবে। ঘরে কিংবা ছাদে সহজেই শুরু করা যাবে এই ব্যবসা (business idea)।

Bonsai Cultivation

Bonsai Cultivation: শুরু করুন বনসাই গাছের ব্যবসা

বনসাই গাছের ব্যবসা (Bonsai Tree business idea) শুরু করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। এজন্যে বাড়তি জায়গার প্রয়োজন নেই। বাড়ির ছাদ কিংবা বারান্দা থেকেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। আজকাল বনসাই গাছের ব্যাপক চাহিদা রয়েছে। বাড়ি সাজানো হোক কিংবা শখে অনেকেই বনসাই গাছ বাড়িতে রাখেন। একটি নয়, একাধিক এমন গাছ বাড়িতে রাখেন শৌখিন মানুষজন। তবে শুধু শৌখিন হলেই হবে না। প্রয়োজন গাছের প্রতি ভালোবাসাও। কিন্মতু কীভাবে শুরু করবেন এই ব্যবসা? রইল খুঁটিনাটি তথ্য

Bonsai Cultivation: কীভাবে শুরু করবেন এই ব্যবসা

সবকিছুর জন্যেই প্রয়োজন প্রয়োজনীয় শিক্ষা। বিশেষ করে গাছের প্রতি চর্চার আগে ইউটিউব কিংবা বিভিন্ন বই থেকে এই বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রয়োজন। তবে বনসাই করতে প্রয়োজন বিশুদ্ধ জল, বেলে মাটি বা বালি, পাত্র ও কাচের পাত্র, পরিষ্কার নুড়ি বা কাঁচের বিভিন্ন অংশ, পাতলা তার, গাছে জল দেওয়ার জন্যে স্প্রে বোতল, ছায়া তৈরির জন্য জাল ইত্যাদি। তবে কোথায় এই ব্যবসা শুরু করবেন তা ঠিক করতে আপনাকেই। এমনকি জমিটিও আপনাকে চূড়ান্ত করতে হবে।

Bonsai Cultivation

Bonsai Cultivation: ব্যবসা শুরু করতে কত খরচ

বনসাই গাছের ব্যবসা শুরু করতে বিশেষ বিনিয়োগের প্রয়োজন হবে না। মাত্র ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারবেন। বাজেট যদি বেশি থাকে তাহলে ২০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যত ভালো প্রজাতির গাছ কিনবেন তত ভালো বনসাই তৈরি হবে। একই সঙ্গে কতগুলি গাছে বনসাই করবেন সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে। তবে শুরুতেই যদি মনে করেন লাভ করবেন এই ব্যবসায় হবে না। ভালো বনসাই হতে অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে দু'তিন বছরও লেগে যায়।

Bonsai Cultivation: কত টাকা লাভ হবে?

বনসাই এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়! ভালো যাতের বনসাই লক্ষাধিক টাকাতেও বিক্রি হয়। তথ্য বলছে, একটা বনসাই গাছের পিছনে খরচ ২৪০ টাকা। সার, পরিচর্চা ধরে এই খরচ রয়েছে। ফলে এই ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার করা কোনও ব্যাপারই নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+