DA Hike: আরও ২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের, 'বছর শেষে' বড় ঘোষণা সরকারের
DA Hike: সরকারি কর্মীদের জন্য বড় উপহার! সরকারি কর্মচারীদের জন্য আরও ২ শতাংশ ডিএ (DA) বাড়াল মোদী সরকার। আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়। আর সেখানে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আরও ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
নয়া এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হবে। 7th Pay Commission এর সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএ'র ফারাক একধাক্কায় আরও বাড়ল (DA Hike) ।

যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ আরও তীব্র আকার নিয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, সমস্ত রকম খয়রাতি চলছে। কিন্তু বকেয়া ডিএ দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণ উদাসিন বলে অভিযোগ।
DA Hike: এপ্রিল থেকে ১৮ শতাংশ ডিএ
গত বাজেটে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী ১লা এপ্রিল থেকেই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে। ইতিমধ্যে নবান্নের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বর্ধিত এই ডিএ কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ১৮ শতাংশ। কিন্তু ডিএ কেন্দ্র ফের একবার বৃদ্ধি করায় কেন্দ্রের সরকারি কর্মীদের সঙ্গে ফারাক আরও বাড়ল।
DA Hike: ২ মাসের মিলবে এরিয়ার
মূল্যবৃদ্ধির কোপে সাধারন মানুষ। সমস্ত জিনিসের দাম বাড়ছে। সংসার চালাতে একেবারে হিমশিম অবস্থা। এই অবস্থায় ফের একবার সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার। যার ফলে বেশ কিছুটা বাড়বে বেতন। জানা যাচ্ছে, মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল সরকার। এমতাবস্থায় দুই মাসের বকেয়াও একসঙ্গে যোগ করে মার্চ মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যদি কোনও কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৯,০০০ টাকা হয়, তবে তিনি ১০,০৭০ টাকা মহার্ঘ ভাতা পেতেন। নতুন করে ২ শতাংশ ডিএ বৃদ্ধির পর এই ভাতা হবে ১০ হাজার ৪৫০ টাকা। এই ঘোষণায় খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications