Best FD Rates: প্রবীণ নাগরিকদের জন্য সুদ! বয়স্ক নাগরিকদের বেশি সুবিধা দিচ্ছে যেসব ব্যাঙ্ক
Best FD Rates: দেশের বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। অবসর সময়ে একটু বেশি টাকার আশার সঙ্গে নিরাপত্তার কথাও তাঁরা চিন্তা করেন। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদের হার অফার করে।
কারও বয়স যদি৬০ বছরের বেশি হয় এবং সর্বাধিক সুদের হার-সহ এফডি স্কিম খুঁজছেন এমন হলে, বেশ কয়েকটি এমন ব্যাঙ্ক রয়েছে, যেগুলি প্রবীণ নাগরিকদের জন্য ১ থেকে ৩ বছরের জন্য এফডিতে ৮.৫ শতাংশ সুদ অফার করে।

বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫০০ দিনের অর্থাৎ ১ বছর ৪ মাস ১১ দিনের অফডিরতে ৮.৩৫ শতাংশ সুদ অফার করে থাকে। ইন্ডায়ইন্ড ব্যাঙ্ক ১ বছর ছয় মাস থেকে ১ বছর সাত মাসের এফডি স্কিমগুলিতে সিনিয়র সিটিজেনদের জন্য সর্বোচ্চ ৮.২৫ শতাংশ সুদ অফার করে থাকে। ডিসিবি ব্যাঙ্ক ২৫-২৬ মাস এবং তারপর ৩৭-৩৮ মাস পর্যন্ত এফডি স্কিমে সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৮.৫ শতাংশ সুদের হার অফার করে থাকে।
ব্যাঙ্ক অপ বরোদা প্রবীণ নাগরিকদের ২-৩ বছরের এফডি স্কিমে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। আরবিএল ব্যাঙ্ক ২৪ থেকে ৩৬ মাসের মেয়াদের জন্য এডি স্কিমে প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ সুদের হার অফার করছে।
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক একটি বিশেষ স্কিম শুরু করেছে। যেখানে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট না খুলেও এফডি করা যেতে পারে। এটিকে ফিনকেয়ার ১০১ ফিক্সড ডিপোজিট বলা হয়। যেখানে সিনিয়র সিটিজেনরা ৭৫০ দিনের ব্যাঙ্ক এফডিতে ৯.১১ শতাংশ হারে সুদ পেতে পারেন। এক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৮.৫১ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ২১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। তারা ১২ মাস থেকে ১৮ মাস পর্যন্ত ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১৫ সেপ্টেম্বর, ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications