Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bajaj CNG Bike: কাউন্টডাউন শুরু, আর মাত্র কিছুক্ষণ! বিশ্বের প্রথম গ্যাসে চালিত বাইকের ছবি 'ফাঁস'

Bajaj CNG Bike: কাউন্টডাউন শুরু! আর মাত্র কয়েক ঘণ্টা। এখনও পর্যন্ত বিশ্বের কোনও সংস্থা CNG Motorcycle লঞ্চ করেনি। সেই অসাধ্য সাধন করে ফেলেছে Bajaj Auto। টু-হুইলারের দুনিয়ায় যুগান্তকারী আবিষ্কার। Bajaj Auto এর নয়া এই বাইক পেট্রোলের সঙ্গে সিএনজি গ্যাসেও ছুটবে।

আগামীকাল শুক্রবার অর্থাৎ ৫ জুলাই ভারতে প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ করবে। আর তার আগে উত্তেজনায় ফুটছে বাইক লাভার্সরা।

Bajaj CNG Bike

Bajaj CNG Bike: সামনে এল টিজার

অফিশিয়াল ভাবে নয়া এই বাইক (Bajaj CNG Bike) লঞ্চের আগে একটি টিজার লঞ্চ করেছে সংস্থা। জানা গিয়েছে, Bajaj CNG Motorcycle এ রাইডারদের জন্য একটি সুইচ থাকবে। যার মাধ্যমে পেট্রোল এবং সিএনজিতে খুব সহজেই সুইজ করা যাবে। অর্থাৎ যখন প্রয়োজন পেট্রোলে চালানো যাবে আবার প্রয়োজনে সিএনজি অর্থাৎ গ্যাসেও চালানো যাবে বাজাজের নয়া এই বাইক। আরসেই সুইচের একটি ছবি টিজারে দিয়েছে সংস্থা।

Bajaj CNG Bike: নাম নিয়ে চলছে গুঞ্জন

Bajaj Auto নয়া CNG Bike এর বিষয়ে এখনও কিছু জানায়নি। এমনকি কী নাম হবে তাও স্পষ্ট নয়। যদিও বেশ কিছু নাম নিয়ে গুঞ্জন চলছে। এমনকি কত সিসির Bajaj CNG Motorcycle হবে তাও স্পষ্ট নয়। সংস্থার দাবি, সবটাই বড় চমক। যা শুক্রবারই আনা হবে প্রকাশ্যে। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, নয়া এই সিএনজি বাইক 100cc থেকে 125cc এর মধ্যে হতে পারে।

ডিজাইনের কথা বললে, ফ্ল্যাট সিট ছাড়াও বাইকটিতে থাকবে সার্কুলার এলইডি হেডল্যাম্প দেওয়া হতে পারে। অন্যদিকে শোনা যাচ্ছে, Bajaj CNG Motorcycle এর সিটের নীচে সিলিন্ডার দেওয়া হতে পারে।

Bajaj CNG Bike

Bajaj CNG Bike Mileage: কত হবে মাইলেজ

বিশ্বের প্রথম এই সিএনজি বাইকে (Bajaj CNG Bike) এক কিলোগ্রামে ঠিক কত চলবে তাও কোম্পানি স্পষ্ট করেনি। রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি একই ক্যাটাগরির অন্যান্য বাইকের তুলনায় 50 শতাংশ রানিং খরচ কমিয়ে দেবে। দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বাইকের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।

ছবি সৌজন্য- বাজাজের ওয়েবসাইট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+