ঋণ মেটাতে দিল্লির ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ব্যবসা বিক্রি করবেন অনিল অম্বানি
ঋণের দায়ে জর্জরিত আম্বানি ভাইদের এক ভাই অনিল আম্বানি। একদিকে যখন মুকেশ আম্বানি তরতরিয়ে সফলতার সিঁড়ি বেয়ে উঠছেন অন্যদিকে অনিল আম্বানি তাঁর সর্বস্ব বিক্রি করে ঋণ মেটাতে মরিয়া হয়ে পড়েছেন। জানা গিয়েছে, দিল্লির ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ব্যবসা বিক্রি করতে চলেছেন অনিল অম্বানি।

রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডে এই সংস্থা কেনার জন্য ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ফরাসি সংস্থা ক্যাসা ডি পটেট ইট প্লেসমেন্ট ডু কিউবেক (সিডিপিকিউ), অ্যাক্টিস এলএলপি ও বুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট সহ আটটি বিনিয়োগকারি সংস্থা। এ বিষয়ে মাত্র তিনজনই জানে বলে জানা গিয়েছে। এই তালিকায় সম্ভাব্য বিনিয়োগকারীরা হল গ্রিনকো এনার্জি হোল্ডিংস, এনেল গ্রুপ, আই স্কোয়াড ক্যাপিটাল, টরেন্ট পাওয়ার এবং ওয়েড ক্যাপিটাল গ্রুপ এলএলসি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেড (বিআরপিপিএল) ও বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেডের (বিওয়াইপিএল) প্রতিটিতে ৫১ শতাংশ শেয়ারের জন্য ক্রেতা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে কেপিএমজিকে। এই দু’টি পাওয়ার বিতরণ ব্যবসা দিল্লির ৪.৪ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দিয়েছে।
২০১৮ সালের আগস্টে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার মুম্বই সিটি পাওয়ার বিতরণ ব্যবসাটিকে বিক্রি করে দিয়েছিল আদানি ট্রান্সমিশন লিমিটেডকে ১৮,৮০০ কোটি টাকায়। অনিল ধীরুভাই আম্বানি গ্রুপেররই অংশ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, ঋণ শোধ করার জন্যই এই সংস্থাটি বেচতে চাইছেন অনিল আম্বানি। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সংস্থার মুখপাত্র।
মার্চ মাসের কোয়ার্টার আয়ের কথা ৮ মে ঘোষণার সময় রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার জানিয়েছিল যে পরবর্তী আর্থিক বছরে ঋণশূণ্যের লক্ষ্য রয়েছে। হয়ত সেই কারণেই সংস্থা বিক্রির পথে পা বাড়িয়েছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications