ভীম অ্যাপের পর এবার আধার পে অ্যাপ চালু করতে চলেছে সরকার
ভীম অ্যাপের পর এবার ডিজিটাল পেমেন্টকে আরও তরান্বিত করতে আধার পে অ্যাপ আনতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ১৪ এপ্রিল এটি চালু হওয়ার কথা।
মুম্বই, ২৯ মার্চ : ভীম অ্যাপের পর এবার ডিজিটাল পেমেন্টকে আরও তরান্বিত করতে আধার পে অ্যাপ আনতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ১৪ এপ্রিল এটি চালু হওয়ার কথা। ব্যবসার সুবিধার জন্য তৈরি এই অ্যাপের সঙ্গে অন্তত ২০টি ব্যাঙ্ক যুক্ত হতে চলেছে বলে খবর।
নোট বাতিলের পরে লেনদেনের মাধ্যম হিসাবে কেন্দ্র সরকার ভীম অ্যাপ বাজারে এনেছিল। তবে এই আধার পে অ্যাপ শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য। ক্রেতার কাছ থেকে আধারের নম্বর নিয়ে এই আধার পে-র মাধ্যমে লেনদেন গ্রহণ করতে পারবেন ব্যবসায়ীরা। এবং পুরোটাই হবে ডিজিটাল উপায়ে।

ভীম (ভারত ইন্টারফেজ ফর মানি) অ্যাপের জনপ্রিয়তা দেখার পরে সরকার ব্যবসায়ীদের পেমেন্টের সুবিধার্থে ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে। এরপরই ঠিক হয় আগামী ১৪ এপ্রিল থেকে আধার পে অ্যাপ চালু হবে।
সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই ৯টি ব্যাঙ্ক অ্যাধার পে অ্যাপের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে। আরও ১৬টি ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা চলছে। তবে এখুনি সবকটি ব্যাঙ্কের নাম বলতে চাইছে না সরকার। সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে আধার পে-র সঙ্গে জুড়তে অনুরোধ করেছে সরকার।
এই অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গ্রাহককে পেমেন্ট করার জন্য কোনও ডিভাইস ব্যবহার করতে হবে না। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর শুধু সংযুক্ত থাকতে হবে। এবং বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তাহলেই লেনদেন সম্পন্ন হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications