আজ ব্যাঙ্ক তো খোলা, কিন্তু আপনার কাজ হবে তো? জেনে নিন বিস্তারিত
মার্চ মাসের শেষ দিন আজ। কিন্তু আজও খোলা থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক এমনই নির্দেশিকা দিয়েছে। কিন্তু সাধারণ গ্রাহকরা কি পরিষেবা পাবেন। পেলেও সব পরিষেবা কি তাঁরা পাবেন তা হয়তো অনেকেই জানেন না। ২০২৩-২৪ অর্থ বর্ষের আজ শেষ দিন।
প্রতিবার ব্যাঙ্ক অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকে ঠিকই। তবে সেদিন গ্রাহক পরিষেবা পান না তাঁরা। সেদিন ব্যাঙ্ক তার নিজস্ব হিসেব নিকেশ শেষ করে। কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ গ্রাহকদের জন্য। গোটা দেশেই সব ব্যাঙ্কের শাখা আজ খোলা থাকবে।

ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকরা কিন্তু সব পরিষেবা পাবেন না। হাতে গোনা কয়েকটি পরিষেবাই তাঁরা পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক কড়া নির্দেশ দিয়েছে সব ব্যাঙ্ককে যে সব সরকারি দফতরের চেক আজকে ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ যদি কেই সরকারি দফতরের কোনও চেক নিয়ে ব্যাঙ্কে যান তাহলে সেই কাজ অনায়াসেই হয়ে যাবেন।
NEFT যদি কেউ করাতে চান তাহলে তিনি সেই কাজ করাতে পারবেন। NEFT- কোনও কাজ আটকাবে না আজকে। এচাড়া সরকারি রেভিনিউ রিসিপ্ট, পেনশন পেমেন্ট এবং সবরকম সরকারি ট্রানজাকশন করা যাবে। এছাড়া কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, স্পেশাল ডিপোজিট স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এরকম সবই কাজ করতে পারবেন। তবে সাধার টাকা তোলা বা টাকা জমার কাজ হবে না।
অর্থাৎ যাঁরা অ্যাকাউন্টে টাকা জমা বা টাকা তোলার কাজ করতে যাবেন বলে ব্যাঙ্কে যেতে চাইছেন তাঁরা এই কাজ করতে পারবেন না। আজ প্রায় মধ্যরাত পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে তবে সেটা শুধু ব্যাঙ্ক কর্মীদের জন্য আর কোনও কাজ হবে না। কাজেই আজ সাধারণ ব্যাঙ্কের আর্থিক লেনদেনের কাজ গ্রাহকরা করতে পারবেন না।
-
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের -
এলপিজি সরবরাহ ব্যাহত! কুইক-কমার্স থেকে মুহূর্তে উধাও ইন্ডাকশন কুকটপ, কী অবস্থা বাজারের? -
লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্রাবিড়, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি শুভমানকে -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
ইরান সংঘাতে বিপুল ব্যয়, ছয় দিনেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকার বেশি -
এলপিজির কালোবাজারি রুখতে কঠোর অভিযান শুরু কলকাতা পুলিশের, চলছে নজরদারি -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের












Click it and Unblock the Notifications