বড্ড বেশি আবেগপ্রবণ হন এই রাশিগুলো, সহজে কেঁদে ভাসিয়ে দেন
বড্ড বেশি আবেগপ্রবণ হন এই রাশিগুলো, সহজে কেঁদে ভাসিয়ে দেন
আমরা সকলে একে অন্যের থেকে আলাদা। কেউ জেদী তো কেউ শান্ত। কেউ আবেগপ্রবণ তো কেউ বাস্তববাদী। সহজে কোরও চোখে জল আসে তো কেউ কঠিন থাকেন। শাস্ত্র মতে, সকলের মধ্যে এই ভেদের কারণ হল রাশি। রাশি অনুসারে আমরা সকলে একের অপরের থেকে আলাদা। প্রতিটি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। তাই রাশি অনুসারে ব্যক্তির মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। আজ রইল চার রাশির কথা। এরা সহজে কারও সঙ্গে আবেগত ভাবে জড়িয়ে পড়েন। নিজেদের আবেগের ওপর এদের একেরারে নিয়ন্ত্রণ নেই। তবে আবেগপ্রবণ ব্যক্তি যে দুর্বল হন, তা সঠিক নয় । বরং তারা স্বচ্ছ মনের মানুষ হন।
প্রচন্ড আবেগপ্রবণ হওয়ার কারণেই তাদের ভীরু, দুর্বল মনে করেন অনেকে। মনে করা হয়, এই ধরনের মানুষ পরিস্থিতির মোকাবিলা করতে পারেন না। এই রাশির জাতকরা অন্যের মতোই সাহসী, পার্থক্য শুধু এইটুকুই যে, তারা সাহসী আখ্যা পাওয়ার জন্য নিজের আবেগ, অনুভূতি লুকিয়ে রাখেন না।

মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। তবে, এরা সহজে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই কারণে সহজে সম্পর্ক থেকে এরা বের হতে পারেন না। আর বিচ্ছেদের পর দুঃখ পান।

কর্কট রাশি
কর্কট রাশি নিজেদের আবেগের ওপর এদের একেবারে নিয়ন্ত্রণ নেই। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সহজে সম্পর্কে থেকে বের হতে পারেন না।

মীন রাশি
এরা নিজেকে শক্ত সামর্থ্য দেখিয়ে থাকেন, আবার আশপাশে যা ঘটছে তাতে তাদের কিছু যায় আসে না বলেও প্রকাশ করেন। তবে বাস্তবে এরা প্রচণ্ড আবেগপ্রবণ হন। ছোটখাটো বিষয়েও কষ্ট পান, কিন্তু কখনও নিজের কষ্ট প্রকাশ করেন না। মগজই এদের অস্ত্র এবং তা লুকিয়ে রাখতে পারদর্শী মীন রাশির জাতকরা।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির মানুষ অন্তর্মুখী এবং খুব লাজুক প্রকৃতির হয়। এরা সহজে মানুষের কাছে মুখ খুলে কিছু বলেন না। তারা সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন। মানসিক কষ্ট সহ্য করতে পারেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications