Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালো না লাল?‌ কোন পিঁপড়ে বাড়িতে থাকলে অর্থাগম হবে জানেন কি

কালো না লাল?‌ কোন পিঁপড়ে বাড়িতে থাকলে অর্থাগম হবে জানেন কি

এই নিয়ে কোনও সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও নিজের কাজে দক্ষ একটি প্রাণী। পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে নিজেদের জীবন কাটায়। এরা টিমওয়ার্কে বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ‌পিঁপড়েরা আকারে ছোট হলেও তারা বড় ঘটনা ঘটার আগে আপনাকে তার পূর্বাভাস দেয়। বাড়ির মধ্যে পিঁপড়ে দেখা দেওয়া খুবই সাধারণ একটি ঘটনা তবে পিঁপড়েরা কোনদিক দিয়ে আসছে, তাদের গায়ের রঙ কেমন আর আচরণই বা কেমন, তার ওপর আসন্ন শুভ–অশুভ ঘটনার গুরুত্বপূর্ণ সঙ্কেত পাওয়া যায়। জ্যোতিষে কালো পিঁপড়েদের খুব শুভ বলে মানা হয়। আজকে আমরা এই পিঁপড়ে থেকে পাওয়া এমনই সঙ্কেতের সম্পর্কে জেনে নেব।

বাড়িতে কালো পিঁপড়ে থাকা শুভ

বাড়িতে কালো পিঁপড়ে থাকা শুভ

কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে। বাড়িতে কালো পিঁপড়েদের আসা খুবই শুভ। এরা ঘরে সুখ-সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। এই পিঁপড়েদের চিনি ও আটা খেতে দিলে খুব ভালো লাভ হয়।

 চালের কৌটোতে কালে পিঁপড়ে

চালের কৌটোতে কালে পিঁপড়ে

যদি দেখেন চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনও সূত্র থেকে টাকা-পয়সা পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে। আর গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনাদানা পেতে চলেছেন।

গোল করে খাওয়া

গোল করে খাওয়া

যদি কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে দেখতে পান তাহলে এটা খুবই শুভ সঙ্কেত। এটা কেরিয়ারে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সঙ্কেত বলে মনে করা হয়।

 কোন দিক থেকে পিঁপড়ে আসা শুভ

কোন দিক থেকে পিঁপড়ে আসা শুভ

পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থও কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে। পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ আসছে। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। তবে ঘরের পূর্বদিকে পিঁপড়ের সারি দেখতে পাওয়া কিন্তু মোটেও ভালো নয়। ঘরে পূর্বদিকে পিঁপড়ের সারি দেখার অর্থ আপনি কোনও খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশযাত্রার সুযোগ প্রবল।

 লাল পিঁপড়ে শুভ নয়

লাল পিঁপড়ে শুভ নয়

তবে বাড়িতে লাল পিঁপড়ে দেখা মোটেও শুভ নয়। এটা ঝগড়া, সমস্যা ও আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দিন। তবে লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে বেরিয়ে আসে, তবে তা কিন্তু ভালো লক্ষণ। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে। পিঁপড়ে দেখলেই তাদের খেতে দিন কিছু কারণ পিঁপড়েদের ক্ষুধা থাকা ভালো মনে করা হয় না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+