Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকর্মা পুজো ২০২১: ভাদ্রসংক্রান্তিতে কোন পন্থা পালন করলে মেলে কাঙ্খিত ফল! জানুন জ্যোতিষ টিপস

বিশ্বকর্মা পুজো ২০২১: ভাদ্রসংক্রান্তিতে কোন পন্থা পালন করলে মেলে কাঙ্খিত ফল! জানুন জ্যোতিষ টিপস

ভাদ্র মাসের সংক্রান্তিতে প্রতি বছর পালিত হয় বিশ্বকর্মা পুজো। প্রতিবারের মতো এবারেও বিভিন্ন কলকারখানায় আয়োজিত হতে চলেছে যন্ত্রের দেবতার এই পুজো। বলা হয়, দেবতাদের মধ্যে প্রযুক্তিবিদ হিসাবে মান্য করা হয় বিশ্বকর্মাকে। দেবতার আরাধনায় ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয়। এই পুজো ঘিরে একাধিক বিধি পালিত হয়। তবে দেখে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর আয়োজনে কোন কোন বিধি বিচার পালিত হয়।

দীপ-ধুপ সহকারে সাড়ম্বরে আয়োজন

দীপ-ধুপ সহকারে সাড়ম্বরে আয়োজন

কথিত রয়েছে যুগ যুগ ধরে এই ভূভারতের যত সুন্দর নির্মাণশৈলী রয়েছে তা নির্মাণ করেছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মার পুজোয় তাই কয়েকটি জিনিস ভেবে চিন্তে অবশ্যই রাখতে হয়। এরমধ্যে রয়েছে দীপ, ধুপ, জল , পৈতে রাখতে হয়। পুজোর সামগ্রীতে অবশ্যই চন্দন রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এর সঙ্গে ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হয়। সমস্ত সামগ্রীর মধ্যে জ্যোতিষবিদরা সাদা ফুল দেবতাকে অর্পণ করার পরামর্শ দিচ্ছেন।

টিকা

টিকা

বিশ্বকর্মা দেবের পুজোয় টিকা কপালে লাগানো খুবই জরুরি। টিকার অর্থ হল, দেবতার সামনে সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। এই টিকা দেবতাকে তুষ্ট করে। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রতীক হয় টিকা। তাই সিঁদুরের টিকা বিশ্বকর্মা পুজোয় শুভ।

 বাড়িতে কী কী করা উচিত?

বাড়িতে কী কী করা উচিত?

ঘরে যদি বিশ্বকর্মা পুজো করেন, তাহলে অবশ্যই ইলেকট্রিকের যা যা সামগ্রী রয়েছে তা পরিষ্কার করে রাখা বাঞ্ছনীয়। এছাড়াও যাবতীয় যন্ত্রপাতি অয়েলিং করে পরিষ্কার করা আবশ্যিক। এতে ঘরে প্রযুক্তি ক্ষেত্র বা ইলেকট্রিকের সমস্যা হয় না।

 ভাদ্র সংক্রান্তিতে কী করা উচিত নয়?

ভাদ্র সংক্রান্তিতে কী করা উচিত নয়?

বিশ্বকর্মা পুজোর দিন নিজের বাড়ির কোনও জিনিস বিশেষত যন্ত্রপাতি ও রান্নাঘরের সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও ভাদ্র সংক্রান্তির দিন যেহেতেু বিশ্বকর্মা দেবের পুজো হয় , তাই অচেনা কারোর থেকে খাবার নিয়ে তা ঘরে রাখতে বারণ করছেন বহু জ্যোতিষবিদ। এতে সংক্রান্তির দিনে কোনও নেতিবাচক এনার্জি ঘরে অজান্তেই প্রবেশ করতে পারে। পুজো শেষে হোমের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা বাঞ্ছনীয় বলে দাবি করছেন বহু শাস্ত্রজ্ঞ।

ভাদ্রসংক্রান্তির সময়কাল

ভাদ্রসংক্রান্তির সময়কাল

এই বছর ভাদ্র সংক্রান্তি ১৭ সেপ্টেম্বর রাত ১ টা ২৯ মিনিটে শুরু হবে। এই দিনে রাহুকাল শুরু হবে সকাল ১০ টা ৪৩ মিনিটে। শেষ হবে ১২ টা ১৫ মিনিটে। শাস্ত্রবিদদের মতে রাহুকালকে ছেড়ে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করতে হবে। উল্লেখ্য, স্বর্গে ও মর্ত্যে একাধিক বিশিষ্ট সামগ্রী ও নির্মাণকার্য বিশ্বকর্মার হাত ধরে এসেছে বলে জানা যায়।ধরিত্রীতে পুষ্পক বিমান, দ্বারিকা নগর, যমপুরী, কুবেরপুরী বিশ্বকর্মাই নির্মাণ করেছে বলে ধরা হয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+