Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়লোক হতে চান! ২০১৮ থেকেই বাড়িতে এই ছোট বদলগুলি আবশ্যক

বাস্তুমতে কয়েকটি জিনিস মানতে পারলে ২০১৮ সকলের ভালো যেতে পারে। কী করলে বাড়িতে শ্রীবৃদ্ধি আসবে, জেনে নিন একনজরে।

সংসারে কারও প্রতিপত্তি বেশি, কারও কম। কেউ দিন আনি দিন খাই অবস্থায় বাঁচে, কেউ ঐশ্বর্য়ের চূড়ায় দিন গুজরান করে। তবে ঘটনা হল, সকলেই নিজের অবস্থান থেকে উন্নত অবস্থানে যেতে চায়। প্রত্যেকেই আর্থিক দিক থেকে জীবনে উন্নতি করতে চায়। ২০১৭ কারও ভালো গিয়েছে। কারও আবার তেমন ভালো কাটেনি। তবে বাস্তুমতে কয়েকটি জিনিস মানতে পারলে ২০১৮ সকলের ভালো যেতে পারে। কী করলে বাড়িতে শ্রীবৃদ্ধি আসবে, জেনে নিন একনজরে।

আলমারির অবস্থান

আলমারির অবস্থান

টাকা বা গয়না রাখার আলমারি অথবা শেলফকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে হবে। যাতে তা উত্তর দিকে খোলে। উত্তর দিকটি কুবেরের দিক। বাড়িতে অন্য কোনও দিকে মুখ করে টাকা বা সম্পদ রাখার জায়গা করবেন না।

বাঙ্কারের তলায় সম্পদ নয়

বাঙ্কারের তলায় সম্পদ নয়

কোনও বিম অথবা বাঙ্কারের তলায় টাকা রাখার বাক্স বা আলমারি রাখবেন না। এতে সংসারের আর্থিক বৃদ্ধি থমকে যায় ও ব্যবসা থাকলে তাতে টান পড়ে।

উত্তর-পূর্ব কোণ

উত্তর-পূর্ব কোণ

বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনওরকম বাধা রাখবেন না। ভারী কোনও বস্তু রেখে জায়গা আটকাবেন না। পারলে এই কোনটি খোলামেলা রাখুন। এতে সংসারে সম্পদ বৃদ্ধি পাবে।

 বাইরের বিষয়

বাইরের বিষয়

বাড়ি কেনার ক্ষেত্রে সামনে উত্তর-পূর্ব কোণে কোনও মন্দির অথবা বহুতল রয়েছে কিনা তা দেখে নিন। জমি বা বাড়ির প্লটের সামনে এই কোণ বরাবরই বহুতল বা মন্দির থাকলে সেই জায়গা না কিনে এড়িয়ে যান।

গাছ লাগান

গাছ লাগান

বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে বড় গাছের চারা পুঁতুন। এতে বাড়িতে সম্পদ দীর্ঘস্থায়ী হবে। এছাড়া দুর্ভাগ্য কাটিয়ে সংসারের শ্রীবৃদ্ধিতেও এটি সাহায্য করবে।

মানি প্লান্ট আনবে শ্রীবৃদ্ধি

মানি প্লান্ট আনবে শ্রীবৃদ্ধি

ঘরের মধ্যে টবে মানি প্লান্ট রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই বাস্তু মতে সম্পদ আনার ক্ষেত্রেও এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলে মত বাস্তুশাস্ত্রে।

কল সারান

কল সারান

বাড়িতে কোনও কলের মুখ খারাপ হয়ে সেটি থেকে জল পড়তে থাকলে তা বছর শেষ হওয়ার আগেই পাল্টে নিন। জল পড়ে বয়ে যাওয়া বাস্তুমতে ভালো লক্ষণ নয়। এভাবেই জলের মতো টাকা খরচ হতে পারে।

অ্যাকোয়ারিয়াম

অ্যাকোয়ারিয়াম

বাড়িতে উত্তর-পূর্ব কোণ বরাবর হল ঘরে অথবা লিভিং রুমে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন। তবে জল সবসময় পরিষ্কার করতে হবে এবং জলে বাতাস পৌঁছতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+