বৃহস্পতির কৃপায় ব্যবসা থেকে কর্মক্ষেত্রে সাফল্যের শীর্ষে বসতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে তখন প্রত্যেকটি রাশির ব্যক্তির উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। চলতি মাসে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে।
এসময় বৃহস্পতির আশীর্বাদ পাবেন কিছু রাশির ব্যক্তিরা। কাদের জীবনে সাফল্য লেগে থাকবে, জানুন। দেখুন তো আপনিও রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

- মেষ রাশি
বৃহস্পতির বিশেষ কৃপা পাবেন মেষ রাশির ব্যক্তিরা। আপনি শিক্ষাক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে আপনার। আপনার প্রত্যেকটি চাকরিতেই সফলতা অর্জন করতে পারবেন। যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানেও সাফল্য আসবে আপনার। ব্যবসাতে অনেক দূর এগোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন। এই সময় আপনারা যদি বেসরকারি চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা আসবে। শুধু তাই নয়, আপনার নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে আপনার। আটকে থাকা কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, শুভ কাজের জন্য এসময় যদি অর্থ বিনিয়োগ করেন যেখানে সফলতা অর্জন করতে পারবেন। এসময় নতুন কোনও সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির কৃপায় আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনি ভবিষ্যতের জন্য টাকা এখন থেকেই জমাতে পারেন। তাছাড়া আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। পিতা-মাতার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনি তাদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। এসময় শিক্ষার্থীরা যেকোনও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তারা জীবনে অনেক লাভ করতে পারবেন।এসময় আপনার সন্তানের কোনোও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। তাছাড়া যারা ওকালতি, সোনা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications