Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেষ রাশিতে গোচর করতে চলেছে শুক্র, শুভ সময় আসছে কোন কোন রাশির জীবনে

আগামী ১২ তারিখ মেষ রাশিতে গোচর করতে চলেছে শুক্র। সকাল ৮টা বেজে ১৩ মিনিটে মেষ রাশিতে শুক্রের গোচর হতে চলেছে। ইতিমধ্যে রাহু আগে থেকেই মেষ রাশিতে বসে রয়েছে।

জ্যোতিষ শাস্ত্রে শুক্র গ্রহকে সবচেয়ে শুভ গ্রহ বলে মানা হয়। শুক্র যদি কোনও জাতক বা জাতিকার অনুকূলে থাকে তাহলে জীবনে সুখ এবং ভালোবাসা প্রাপ্তি হয়। অন্যদিকে শুক্র যদি দুর্বল থাকে তাহলে অসফলতার মুখোমুখি হতে হয়। শুক্র গোচরের প্রভাব সব রাশির ওপরেই পড়ে। আগামী ১২ তারিখ মেষ রাশিতে গোচর করতে চলেছে শুক্র। সকাল ৮টা বেজে ১৩ মিনিটে মেষ রাশিতে শুক্রের গোচর হতে চলেছে। ইতিমধ্যে রাহু আগে থেকেই মেষ রাশিতে বসে রয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে শুক্র প্রবেশ করেছিল। ফলে দোলযাত্রার পরে যখন শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, তখন বেশ কিছু রাশি সমস্যার মধ্যে পড়তে পারেন। আবার বেশ কিছু রাশি শুভ লাভ পাবেন। আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই গোচরের ফলে লাভবান হতে চলেছেন।

মেষ রাশি

মেষ রাশি

শুক্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। যার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় লক্ষ্য করা যাবে। আপনার ব্যক্তিত্বে ইতিবাচকতা আসবে। বন্ধু এবং পরিবারের ভালোবাসা ও সমর্থন পাবেন। ভালোবাসার সম্পর্কগুলি আরও মজবুত হবে। বিবাহিত ব্যক্তিদের জীবন ভালো কাটবে। আর্থিকভাবে লাভবান হবেন এবং ব্যবসায় উন্নতি হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশিতে এই গোচরের শুভ প্রভাব পড়বে। নতুন মানুষজনের সঙ্গে আলাপ হবে। যা থেকে আপনি ভবিষ্যতে লাভবান হবেন। সন্তানদের দিক থেকে কোনও ভালো খবর শুনতে পারেন। পড়ুয়াদের জন্য এই গোচর অত্যন্ত ইতিবাচক। এই সময় আপনি সফলতার মুখ দেখবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশিতেও শুক্রের গোচর ইতিবাচক প্রভাব ফেলবে। বিবাহিত জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে এই সময় শুরু করতে পারেন। কারণ সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। বিদেশ যাত্রার যোগ রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের ক্ষেত্রে সুখবর আসতে পারে। আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর ইতিবাচক বার্তা বয়ে আনবে। পড়ুয়া এবং বিবাহিতদের জন্য কোনও সুখবর আসতে পারে। পুরনো কোনও বিবাদ চললে তা সমাপ্ত হওয়া সম্ভাবনা রয়েছে। টাকা পয়সার সমস্যা কাটিয়ে ওঠার যোগ রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য মেষ রাশিতে শুক্রের প্রবেশ ইতিবাচকতা বয়ে আনবে। টাকা-পয়সার সমস্যা দূর হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার দিকে আকর্ষিত হবেন মানুষ। আর্থিক সমস্যা থাকলে তা এই সময় কেটে যাওয়ার যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+