হোলির আগে শনির উদয়, প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন এই রাশির মানুষ
শনির উদয় পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। এই জন্য এই রাশির জাতক জাতিকাদের কিছুটা বুঝে সময় অতিবাহিত করতে হবে।
হোলি বা দোলযাত্রার একদিন আগে শনিদেব উদয় হচ্ছেন। সোমবার ৬ মার্চ রাত ১১টা ৩৬ মিনিটে কুম্ভ রাশিতে উদয় হবেন শনিদেব। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, শনির এই উদয় পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। এই জন্য এই রাশির জাতক জাতিকাদের কিছুটা বুঝে সময় অতিবাহিত করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক, কাদের এই সময়ে একটু সাবধানে থাকতে হবে।

মেষ রাশি
যদি আপনি কোনও ধরনের জমি বা বাড়িতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছুদিনের জন্য আপনার অপেক্ষা করা উচিত। কারণ বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল নয়। আপনার খরচা বাড়তে পারে। টাকা-পয়সার সমস্যা থাকবে। ধার থাকলে তা নিয়ে চিন্তা বাড়বে। চাকুরীজীবীদের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মনমালিন্য হতে পারে। যার ফলে সম্পর্ক খারাপ হওয়া সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
শনির এই উদয়ের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে। পরিবারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অচেনা মানুষদের থেকে সাবধানে থাকবেন। টাকা-পয়সার বিষয় গুলির দিকে আরও বেশি করে নজর দিতে হবে। আপনার কোনও ধরনের সিক্রেট কারও সঙ্গে শেয়ার করবেন না। কথা বলার সময় নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য জীবনে এর প্রভাব পড়তে পারে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। বড় কোনও চুক্তি হাতছাড়া হতে পারে। সব মিলিয়ে ব্যবসায়ীদের জন্য এই সময়টি অনুকূল নয়। দাম্পত্য জীবনেও শনিদেবের উদয়ের প্রভাব পড়তে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উপর-নিচ হতে পারে। ছোট-বড় ঘটনায় বাড়িতে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে।

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কে প্রভাব পড়তে পারে। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সামনে আসতে পারে। শারীরিক দিক থেকেও এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল যাবে না। কেরিয়ারের দিক থেকেও নেতিবাচক সময় আসতে পারে। যারা নতুন করে চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো কোনও সুযোগ নাও আসতে পারে। পেশাগত দিক থেকেও খুব সাবধানে চলার প্রয়োজন রয়েছে।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা এই সময়ে সাবধানে পা ফেলবেন। কোনও সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। অযথা পয়সা খরচ করবেন না। উল্টোপাল্টা খরচ আপনার সমস্যা বাড়াবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ কিছুটা কমতে পারে। নিজে গাড়ি বা বাইক চালালে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications