Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Raksha Bandhan 2023: দাদা বা ভাই না থাকলে কাকে পরাবেন রাখি? কীভাবেই বা কাটাবেন গ্রহ দোষ

প্রতিবছর দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয় রাখি বন্ধন উৎসব। ভাই বোনের মধ্যেই সম্পর্ককে আরও দৃঢ় করার উৎসব হল এই রাখি বন্ধন উৎসব। চলতি বছর ৩০ ও ৩১ অগাস্ট এই দুদিন পালিত হবে রাখি বন্ধন উৎসব হবে।

মূলত এই উৎসব ভাই বোন, দাদা দিদিদের উৎসব। তবে সকলের যে ভাই রয়েছে বা দাদা রয়েছে তা নয়। তবে তারা কী করবেন , কাকেই বা রাখি পরাবেন।

Raksha Bandhan 2023

কোন দেবতাকে পরাবেন রাখি

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, এই দিন আপনাদের যদি ভাই বা দাদার না থাকে তাহলে দুঃখের কিছু নেই. আপনারা দেবতার হাতের রাখি বাঁধুন। আপনি যাকে প্রধান দেবতা বা গুরু বলে মানেন তার হাতে রাখি পড়ান বা শ্রীকৃষ্ণকে রাখি পরান , ভগবান শিব, বজরংবলী, গনেশজিকেও রাখি বাঁধতে পারেন। তাহলে আপনার জন্ম কুণ্ডলীতে গ্রহ দোষ কেটে যাবে।

বাসুকি রাখি পরান

নাগপঞ্চমীর দিন মনসা দেবীর ভাই বাসুকি সঙ্গে সমস্ত সাপকে পুজো করা হয়। এই রাখি বন্ধনের দিন সর্প দেবতাকে রাখি বাঁধা খুব শুভ বলে মনে করা হয়। জন্ম কুণ্ডলীতে যদি আপনার সর্প দোষ থাকে তাহলে রাখি বন্ধন উৎসবে যদি আপনি বাসুকিকে রাখি পড়ান তাহলে সেই দোষ থেকে মুক্তি পাবেন।

কোন কোন গাছে রাখি বাঁধা শুভ

যদি আপনার ভাই বা দাদা না থাকে তাহলে আপনি গাছকেও রাখি পরাতে পারেন। যেমন নিম, বটগাছ, আমলকি গাছ, কলা গাছ তুলসী গাছে রাখি পড়াতে পারেন। তুলসী গাছের রাখি বাধা অত্যন্ত শুভ। কারণ এই গাছের সঙ্গে মা লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ গুরুত্ব রয়েছে।

কেন পরাবেন এই গাছে রাখি

শমী গাছে ভগবান শিবের বাস, সেইসঙ্গে বিষ্ণু, কলাগাছে বাস করে। তাই এই গাছগুলিতে যদি আপনি রাখি বাঁধেন তাহলে দেব দেবীর বিশেষ কৃপা পাবেন আপনি। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আপনার জীবনে যে ঝামেলা ছিল তা থেকে আপনি বেরোতে পারবেন। সেই সঙ্গে জীবনে আসবে নানান খুশির খবর ও আর্থিক দিকে ও আপনি অনেক উন্নতি করতে পারবেন। জীবনের সব ব্যথা দূর হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+