বারবার চাকরিতে বাধা আসছে? মনের মতো চাকরি পেতে পয়লা বৈশাখে মানুন এই টোটকাগুলি
নববর্ষের প্রথম দিন তথা পয়লা বৈশাখ দিনটি অত্যন্ত শুভ। এই দিনে যেকোনও শুভ কাজ করলে আপনি সেই কাজে সফলতা পাবেনই। চলতি বছর পয়লা বৈশাখ পরেছে ১৫ এপ্রিল। এই বিশেষ দিনটি সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন।
যদি আপনি চাকরিতে বাধা দূর করতে চান, তাহলে পয়লা বৈশাখের সময় এই কাজগুলি করতে পারেন। এতেই আপনার জীবনে চাকরির সমস্ত বাধা দূর হবে। চাকরিতে পদোন্নতিও হবে। জানুন চাকরির বাধা দূর করতে কী করবেন।

লক্ষ্মী ও গণেশের মূর্তি আনুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন বাড়িতে লক্ষ্মী, গণেশের মূর্তি এনে পুজো করা খুব শুভ। এদিন যদি পারেন বাড়িতে লক্ষ্মী ও গণেশের মূর্তি এনে আপনি আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন এবং তারপর থেকে নিত্যদিন পুজো করুন। যখন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন কিংবা পরীক্ষা দিতে যাবেন তখন ঠাকুরের পায়ে সাদা ফুল দেবেন। সেই ফুল নিয়ে যাবেন। এতে চাকরির সমস্ত বাধা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে।
ঘটে এগুলি রাখুন
চাকরির বাধা কাটাতে আপনি পয়লা বৈশাখের দিন একটি ঘটে একটা কড়ি, এক টাকার কয়েন এবং কিছু সরষে রেখে ঢাকা দিয়ে দিন। যতদিন না আপনার চাকরির বাধা দূর হচ্ছে ততদিন আপনি এই ঘটটি রেখে দেবেন।
কাগজে স্বস্তিক চিহ্ন আঁকুন
এমন অনেকেই রয়েছেন যারা বারবার চাকরির পরীক্ষা দিয়েও সেই চাকরিতে সফলতা অর্জন করতে পারেন না। তারা যদি চাকরিতে সফলতা অর্জন করতে চান তাহলে ঠাকুরের কাছে একটি স্বস্তিক চিহ্ন এঁকে একটি কাগজে রেখে দিন। ঠাকুরকে যে আসনে বসাবেন তার নিচে রেখে দিন। যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, সেই স্বস্তিক চিহ্নটি আপনি আপনার ব্যাগে করে সঙ্গে করে নিয়ে যাবেন। আবার এসে সেটি ঠাকুরের পায়ের তলাতেই রেখে দেবেন। এতে দেখবেন জীবনের চাকরির বাধা দূর হয়, চাকরিতে পদোন্নতি পর্যন্ত আপনার হবে।
এদিন সূর্যদেবকে জল নিবেদন করুন
কেরিয়ারে উন্নতি করতে, চাকরির বাধা দূর করতে পয়লা বৈশাখের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে তামার পাত্রে জল নিবেদন করুন। সঙ্গে অবশ্যই একটি বেলপাতা রাখবেন। এতে দেখবেন চাকরির সমস্ত বাধা দূর হবে।
এখানে পিরামিড বা শঙ্খ রাখুন
চাকরির বাধা দূর করতে আপনি আপনার পড়ার টেবিলে একটি শঙ্খ বা পিরামিড রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ। তবে এটি অবশ্যই পয়লা বৈশাখের দিন বাড়িতে এনে রাখুন। তবে যে জায়গায় রাখবেন সেটি যেন পরিষ্কার থাকে । নিত্যদিন সেই জায়গাটি পরিষ্কার করবেন। এতে আপনার চাকরির সমস্ত বাধা দূর হওয়ার পাশাপাশি ভাগ্যের দ্বার খুলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications