সব সঙ্কট থেকে দূরে রাখে, ভক্তের সব মনের ইচ্ছা পূরণ হয় মহাদেবের এই ব্রত করলে
মহাদেব শিবের প্রদোষ ব্রত
প্রদোষ ব্রত ভগবান শিবকে সর্মপিত একটি পবিত্র ব্রত বলে মনে করা হয়। বলা হয়, ভগবান শিব ত্রয়োদশী তিথির সন্ধ্যার সময় কৈলাশ পর্বতে অবস্থিত রজত ভবনে নৃত্য করেন। এই সময় ভগবান শিব নিজের ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন। এই ব্রত অত্যন্ত মঙ্গলকারী আর শিবের কৃপা প্রদান করে। এই ব্রতের প্রভাবে সব রকমের দোষ আর সঙ্কট কেটে যায়।

ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত
যে কোনও মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মে। শিবের উপাসনা করার জন্য ত্রয়োদশী তিথি সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই দিনে শিবের বিশেষ পুজো-অর্চনা করার প্রচলন রয়েছে। প্রদোষ ব্রত চন্দ্রমাসের দু'টি ত্রয়োদশীর দিন করা হয়। যার মধ্যে এক শুক্ল পক্ষের সময় এবং দ্বিতীয় কৃষ্ণ পক্ষের সময় হয়। শাস্ত্রানুসারে, প্রদোষ কাল সূর্যাস্তের পর দু'ঘণ্টা পর্যন্ত থাকে। এই সময় দিন ও রাতের মিল হওয়ার পর হয়। এই সময়কে খুবই উত্তম বলে বিবেচনা কর হয়।

কীভাবে এই ব্রত করবেন
প্রদোশকালে ভগবান শিবের পুজো সম্পন্ন করা আবশ্যক। এইদিন সকালে স্নান করে ভগবান শিবকে বেল পাতা, গঙ্গাজল, অক্ষত, ধূপ, প্রদীপ দিয়ে পুজো করে। সন্ধ্যা কালে ফের স্নান করে এরকম করেই ভগবান শিবের পুজো করুন। প্রদোষকালে ঘীয়ের প্রদীপ জ্বালাতে হয়। প্রদোষ কালে শিবের পুজো না করে আহার করবেন না। পুজোর সময় ফল খাওয়া যেতে পারে কিন্তু নুন খাওয়া যাবে না। প্রদোষ ব্রতের উদযাপন ত্রয়োদশী তিথির সময়ই করতে হয়।

ব্রহ্মচর্য পালন
প্রদোষ ব্রত যারা পালন করবেন, তাঁদের আগের দিন থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এছাড়া প্রদোষ ব্রতের আগের দিন থেকে পেঁয়াজ, রসুনের রান্না করা খাবার এবং আমিষ খাবার খাওয়া যাবে না। প্রদোষ ব্রতের আগের দিন থেকে ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। প্রদোষ কাল পুজোর আগে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসতে হবে।

ষোড়শপচারে পুজো করার রীতি
প্রদোষ ব্রত উদযাপনের জন্য ষোড়শপচারে পুজো করার রীতি রয়েছে। অর্থাত্ ১৬ রকম নিয়মনীতি মেনে এই পুজো করতে হয়। পুজোর সব রকম আয়োজন করে প্রদীপ জ্বালিয়ে নিন। এবার দেখে নিন কী ভাবে প্রদোষ ব্রতের পুজো করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications