অতিরিক্ত অলস হন এইসব রাশির ব্যক্তিরা, যা খারাপ প্রভাব ফেলে কাজ ও জীবনে
অতিরিক্ত অলস হন এইসব রাশির ব্যক্তিরা, যা খারাপ প্রভাব ফেলে কাজ ও জীবনে
কথাতেই আছে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। এর সারমর্ম হল এই যে কোনও ব্যক্তি যদি সারাদিন শুয়ে বসে সময় কাটিয়ে দেন তাহলে কর্মক্ষেত্রে তাঁর আয় উন্নতি সবকিছুই থমকে থাকে। আর সেক্ষেত্রে থেমে থাকে ভাগ্যের চাকাও। ঘুমাতে কে না পছন্দ করেন। কিন্তু সেই ঘুমানো যদি মাত্রার অনেক বেশি হয় তাহলে তা আলস্যের পর্যায়ে চলে যায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এরকম অনেক মানুষ থাকেন যারা সুযোগ পেলেই ঘুমাতে ভালোবাসেন। আবার অনেক রাশির ব্যক্তি এমন আছেন যারা খুব অলস প্রকৃতির হয়ে থাকেন। সেক্ষেত্রে তাঁদের পরিশ্রমের মাত্রা হয় কম। জেনে নেওয়া যাক কোন রাশির মানুষরা বেশি অলস হয়।

সিংহ রাশি
অবাক করা হলেও খুব সত্যি যে সিংহ রাশির জাতক জাতিকারা মাঝেমধ্যে খুব অলস আচরণ করে থাকেন। সিংহ রাশির জাতক জাতিকারা সবসময় অন্য সবার প্রসংশা পেতে খুব ভালোবাসেন। একই সঙ্গে এই রাশির মানুষরা শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠতে চূড়ান্ত আগ্রহী হন। আর তারজন্য এরা সব সময় সবার কাছে নিজের প্রশংসা করতে খুব ভালোবাসেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে পরিশ্রম থেকে দূরে পালিয়ে যেতে চান। কোনও কঠিন কাজ হলে তা অন্যের ঘারে চাপিয়ে এই রাশির ব্যক্তিরা নিজেদের উপর থেকে দায় ঝেড়ে ফেলতে খুব মাহির হন।

ধনু রাশি
এমনিতে কোনও কাজের ক্ষেত্রে না হলেও কোথাও যেতে বা ঘোরাঘুরি করার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা খুব অলস হয়ে থাকেন। এছাড়াও কাজ করতে বসে বারবার চেয়ার থেকে উঠে অন্য কিছু করাও তাঁদের মোটেই ভালো লাগে না। এই রাশির জাতক জাতিকারা খুব সহজে নিজেদের এক কমফোর্ট জোন তৈরি করে ফেলেন। আর যা থেকে খুব সহজে এরা বেরোতে চান না। ধনু রাশির জাতক জাতিকারা এতটাই অলস হন যে তাঁরা কষ্ট করে কাজ করার থেকে ঘুমাতে বেশি ভালোবাসেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রয়োজনীয় হলেও কোনও কাজ বারবার করতে পছন্দ করেন না। কুম্ভ রাশির জাতক জাতিকারা কঠিন কোনও পেশা বেছে নেওয়া থেকেও যথা সম্ভব বিরত থাকেন। এই রাশির ব্যক্তিরা সহজ কাজকর্ম করতেই বেশি পছন্দ করেন। এছাড়াও এরা বাড়িতে থেকে অলস সময় কাটাতে খুব ভালোবাসেন।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা সময় বিশেষে অলস হয়ে থাকেন। এবং সবকিছুই নির্ভর করে তাঁদের ইচ্ছার উপর। ইচ্ছা হলে এরা সব রকমের কাজও করে থাকেন। তবে মীন রাশির ব্যক্তিরা খুব সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন। দিনের অনেকটা সময় তাঁরা নিজেদের রূপচর্চা করতেই কাটিয়ে দেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications