মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, যদি ধনতেরস–দিওয়ালীতে করেন এই জিনিসগুলি দান
ধনতেরস ও দিওয়ালীর দিন মানুষ অনেক ধরনের উপায় করে থাকে যাতে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ধনতেরস ও দিওয়ালী এই দু'দিনেই মা লক্ষ্মীকে প্রসন্ন করার টোটকা করা হয়ে থাকে। ধনতেরসের দিন দিওয়ালী পর্বের সূচনা হয়ে যায়। ধনতেরসের দিন সোনা, রূপো বা বাসন কেনার পরম্পরা রয়েছে। এই কেনাকাটা ধনতেরস ও দিওয়ালীর দিন করা খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এরকম করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। আসুন জেনে নিই যে ধনতেরস ও দিওয়ালীর দিন কোন কোন জিনিসের দান করা উচিত।

দিওয়ালী ও ধনতেরসে করুন অন্নের দান
ধনতেরস ও দিওয়ালীর দিন অন্নদান করা খুবই শুভ বলে মনে করা হয়। খাদ্যশষ্য দান করলে পুণ্য পাওয়া যায়। কথিত আছে যে ধনতেরসের দিন খাদ্যশষ্য দান করলে ঘরে অন্নের ভাণ্ডার কখনও ফাঁকা থাকে না। ধনতেরস বা দিওয়ালীর দিন কোনও গরীব বা অভাবীকে খাবার খাওয়ালে সেখান থেকে পূণ্য পাওয়া যায়। খাওয়া-দাওয়ার পর ওই ব্যক্তিকে দক্ষিণা দিয়ে বিদায় দেওয়া উচিত।

লোহা দান
ধনতেরসের দিন লোহা দান করা খুবই ফলদায়ী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ধনতেরসের দিন লোহা দান করলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লোহাকে শনিদেবের ধাতু বলে মনে করা হয়। ধনতেরস বা দিওয়ালীর দিন লোহা দান করলে লক্ষ্মী মায়ের কৃপার সঙ্গে শনি দেবের শুভ ফল প্রাপ্তিও পাওয়া যায়।

ঝাঁটা দান করুন
ধনতেরস ও দিওয়ালীর দিন ঝাঁটা দান করা খুবই শুভ ও ফলদায়ী বলে মনে করা হয়। মানা হয় যে এইদিন ঝাঁটা দান করলে লক্ষ্মী মাতার কৃপা পাওয়া পাওয়া যায়। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যায়। এছাড়া আপনি কোনও মন্দিরে ঝাঁটা দান করতে পারেন। এরকম করলে ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অর্থ-সম্পত্তির কোনও সমস্যা কখনও দেখা যায় না।

বস্ত্রের দান
দিওয়ালী ও ধনতেরসের দিন কোনও অভাবী মানুষকে পোশাক দান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। মনে করা হয় যে এতে ভগবান কুবের প্রসন্ন হন এবং নিজের কৃপা বর্ষণ করেন। কুবেরের কৃপায় ঘরের ধনভাণ্ডার কখনও খালি থাকে না। ধনতেরসের দিন বস্ত্র দানকে মহাদান হিসাবে মানা হয়ে থাকে।

মিষ্টি দান
ধনতেরস ও দিওয়ালীর দিন অন্ন-বস্ত্র ছাড়া কোনও অভাবী ব্যক্তিকে নারকেল ও মিঠাইয়ের দান অবশ্যই করুন। বিশ্বাস করা হয় যে এরকম করলে ধনের ভাণ্ডার পূর্ণ হয়ে থাকে এবং জীবনে শুভতা আসে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য -
ব্রেকিং: অবশেষে ঘোষণা হল বাংলার ভোটের নির্ঘণ্ট! কবে, কত দফায় নির্বাচন? জানিয়ে দিল কমিশন -
বাড়িতে PNG আছে? তাহলে আর রাখা যাবে না LPG সিলিন্ডার, কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের -
ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের -
৬০ লক্ষ নাম এখনও বিবেচনাধীন! তবু অসম্পূর্ণ তালিকা নিয়েই ভোট ঘোষণা? প্রশ্নের মুখে কমিশন -
দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন, জেনে নিন কোন জেলায় কবে ভোট -
মমতার মাস্টারস্ট্রোক! ভোট ঘোষণার ঠিক আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন -
বাংলার ভোটে বড় পরিবর্তন! ৮ দফা থেকে কমে ২, কেন এমন সিদ্ধান্ত? জানাল নির্বাচন কমিশন -
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায়? অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোট কবে? জানুন বিস্তারিত -
পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে আজ, জানুন বিস্তারিত -
বোরখা পরা ভোটারদের জন্য আলাদা চেকিং কাউন্টার? বাংলার ভোটে নতুন ভাবনা নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত -
৪ রাজ্য সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের সূচি ঘোষণা, কবে কোথায় কবে ভোট? জানুন












Click it and Unblock the Notifications