মা লক্ষ্মীর কৃপা পেতে এ বছর কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময় কোনটা জেনে নিন
মা লক্ষ্মীর কৃপা পেতে এ বছর কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময় কোনটা জেনে নিন
এসো মা লক্ষ্মী, বসো ঘরে। দুর্গোৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালিদের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। দুর্গা পুজোর পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠেন পশ্চিমবঙ্গবাসী। তবে এ রাজ্যের পাশাপাশি অসম ও ওড়িশাতেও এই পুজোর চল রয়েছে। এই পূর্ণিমাকে দেশের বিভিন্ন প্রান্তে 'শারদ পূর্ণিমা’ও বলা চলে।

লক্ষ্মী পুজোর তাৎপর্য
মা লক্ষ্মী ধনসম্পদ, অর্থ ও বাড়িতে শান্তি নিয়ে আসার দেবী। লক্ষ্মী বড় চঞ্চলা, তাই তাঁকে ভক্তিভরে পুজো করার চল রয়েছে প্রতিটি বাঙালির ঘরে ঘরে। লক্ষ্মীকে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী বলেও মনে করা হয়। সাধারণত, প্রতি বৃহস্পতিবারই বাঙালি রমণীরা লক্ষ্মীদেবীর পুজো করেন। একে নিত্য লক্ষ্মী দেবীর পুজো বলা হয়। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরী লক্ষ্মী পুজো।

আর কোন কোন মাসে হয় লক্ষ্মী পুজো
আশ্বিন ছাড়াও লক্ষ্মী দেবী পূজিত হন ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে। এছাড়াও কালীপুজোর দিন বা দীপাবলীতে মা লক্ষ্মীর পুজো হয়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

শুভ সময় কোনটা জানুন
এ বছর কোজাগরী লক্ষ্মী পুজো ২দিন ধরে হবে। ১৯ এবং ২০ অক্টোবর। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা বেজে ০৩ মিনিটে শুরু হবে কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি যা শেষ হবে ২০ অক্টোবর রাত ৮টা বেজে ২৬ মিনিটে। এই সময়ের মধ্যে মা লক্ষ্মীর পুজো-অর্চনা করা যাবে। তবে এই সময়কালের মধ্যেও শুভ সময় হল রাত ১১টা ৩৫ মিনিট থেকে ১২টা ২৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে মা লক্ষ্মীর আরাধনা করলে লক্ষ্মী দেবী কখনও তাঁর ভক্তদের নিরাশ করবেন না।

কোজাগরী শব্দের অর্থ কি
এই লক্ষ্মীপুজোকে কেন কোজাগরী বলা হয় তা জানা আছে কি? আসলে কোজাগরী শব্দের উৎপত্তি 'কো জাগতী' থেকে, যার অর্থ 'কে জেগে'? কথিত রয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দেবী স্বর্গ থেকে ধরিত্রীতে নেমে আসেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন।

কেন জেগে থাকতে হয় এই লক্ষ্মীপুজোর দিন
কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না দেবী এবং আশীর্বাদ না দিয়ে সেখা থেকে ফিরে চলে যান দেবী লক্ষ্মী। এই কারণেই লক্ষ্মী পুজোর রাতে জেগে দেবীর আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে। কথিত রয়েছে, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী রাতে খোঁজ নেন যে কে জেগে আছেন? এই রাতে যে জেগে পাশা খেলেন তাঁকে কোজাগরী ধন-সম্পদের অধিকারী করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications