Janmashtami 2021: শ্রীকৃষ্ণের মুকুটে কেন থাকে ময়ূরের পালক! পৌরাণিক কাহিনি ও মাহাত্ম্য একনজরে
Janmashtami 2021: শ্রীকৃষ্ণের মুকুটে কেন থাকে ময়ূরের পালক! পৌরাণিক কাহিনি ও মাহাত্ম্য একনজরে
জন্মাষ্টমী উপলক্ষ্যে ঘরের গোপালকে রসে বশে রেখে, তাঁর পুজো উপলক্ষ্যে বহু গৃহস্থেই শুরু হয়েছে তোড়জোড়। রাত পোহালেই দেশে পালিত হতে চলেছে কৃষ্ণ- জন্মাষ্টমী। ৩০ অগাস্ট জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তিথিকে স্মরণ করে আয়োজিত হবে পুজো পাঠ। তার আগে শ্রীকৃষ্ণকে ঘিরে কিছু পৌরাণিক কাহিনি একনজরে দেখা যাক।
জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ঘিরে যে সমস্ত পৌরাণিক কাহিনি নিয়ে আলোচনা হয়, তারমধ্যে অন্যতম হল, কেন শ্রীকৃষ্ণের মুকুটে থাকে ময়ূরের পালক? দেখে নেওয়া যাক শাস্ত্র মতে এর উত্তর।

শ্রীকৃষ্ণ ও ময়ূরের পালকের মাহাত্ম্য
অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে, কেন শ্রীকৃষ্ণের মুকুটে বিরাজ করে ময়ূরের পালক? শাস্ত্রজ্ঞরা বলছেন, ময়ূরের পালক বা মূয়র প্রকৃতির সাতটি রঙের মাহাত্ম্য তুলে ধরে। এই সাতটি রঙ নিজের সঙ্গে নিয়ে যেহেতু ময়ূর অতি আনন্দে জীবন ধরাণ করে, ফলে মনে করা হয় যে এই সাত বর্ণকে প্রতীক করে মাথায় ময়ূরের পালক রেখে শ্রীকৃষ্ণ জানান দেন যে জীবনের সাতটি রঙই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সময় যেমনই আসুক না কেন, তাকে মাথায় করে রাখাই প্রাজ্ঞজনের পরিচয়।

শ্রীকৃষ্ণকে ঘিরে পৌরাণিক কথা
বলা হয়, শ্রীকৃষ্ণের বর্ণ যেহেতু কৃষ্ণ, তাই তা দেখে একবার গোকুলধামের ময়ূরদের কালো বর্ণের মেঘের কথা মনে পড়ে। আর তা মনে পড়তেই আনন্দে পেখম মেলে নাচতে থাকে ময়ূররা। আর তার জেরেই শ্রীকৃষ্ণের সঙ্গে তারা বৃষ্টি আসার ঘটনাকে জড়িয়ে উৎসবে মাতোয়ারা হয়ে যায়। চাই মনে করা হয়, যেখানে যেখানে ময়ূরের চিহ্ন রয়েছে,সেখানে বসবাস করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালককে ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়। ময়ূর যে মাটিতে চলে বেড়ায় সেখানের মাটি লক্ষ্মীবেদীতে রাখারও পরামর্শ দেওয়া হয়।

কেন শ্রীকৃষ্ণ মাথায় রাখেন ময়ূরের পালক?
পৌরাণিক কাহিনি অনুযায়ী, শ্রীকৃষ্ণ একবার গোবর্ধন পর্বতের নিচে দাঁড়িয়ে মনের সুখে বাঁশি বাজাচ্ছিলেন। এমন সময় আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়। আনন্দ মুখরিত হয়ে যায় সেখানের সমস্ত ময়ূর। এদিকে, বাঁশির সুরে ততক্ষণে ময়ূর কূল প্রবল আনন্দে নাচতে শুরু করে। একদিকে মেঘের ঘনঘটা অন্যদিকে শ্রীকৃষ্ণের বাঁশির সুর। সব মিলিয়ে আনন্দে মুখরিত ময়ূর কূল ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কাছে জড়ো হয়। সেই সময় এত আনন্দ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণকে সম্মানার্থে একটি ময়ূরের পালক উপহার দেন ময়ূররাজ। এরপর থেকে সেই উপহারকে মাথায় করে রাখেন শ্রীকৃষ্ণ। আর সেই কারণেই ময়ূরের পেখমের পালককে শ্রীকৃষ্ণের মুকুটে দেখা যায়।

ময়ূরের পালক অর্থ সম্পত্তি থেকে গ্রহ দোষ কাটাতে সাহায্য় করে
বাস্তু মতে ঘরে ময়ূরের পালক রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয়। ঘরে এই পালক রাখলে তা অর্থ সম্পত্তি বাড়াতে সাহায্য় করে। জন্মাষ্টমীকে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করলে এবং তা ঘরে পরবর্তীকালে রাখলে , ঘরের শ্রীবৃদ্ধি হয়। বলা হয় এতে সম্পত্তির পরিমাণও বাড়ে।
-
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?










Click it and Unblock the Notifications