Janmashtami 2023: জীবনে উন্নতি চাইলে জন্মাষ্টমীতে তুলসী সংক্রান্ত এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রতিবছর কৃষ্ণ ভক্তরা আড়ম্বরের সঙ্গে পালন করেন জন্মাষ্টমী উৎসব। চলতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই বিশেষ দিনের খুব গুরুত্ব রয়েছে। এই দিনে কৃষ্ণকে খুশি করতে তাঁর ভক্তরা তাঁকে সুন্দর করে ফুল দিয়ে সাজান, নানান ভোগ নিবেদন করেন।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, এই দিনে তুলসী সংক্রান্ত এই ভুলগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। তাহলে আর্থিকভাবে পিছিয়ে পড়বেন। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। মানসিকভাবে ক্রমশ ভেঙে থাকবে। দেখুন কোন কোন ভুল করবেন না আপনি।

Janmashtami 2023

তুলসী গাছ স্পর্শ করবেন না

জন্মাষ্টমীর দিন কখনোই ভুল করে সন্ধ্যেবেলা তুলসী গাছকে স্পর্শ করবেন না, কারণ এদিন দেবী লক্ষ্মী স্বয়ং তুলসী তলায় আসেন এবং তুলসী গাছে তিনি থাকেন । সন্ধ্যায় এই গাছ স্পর্শ করলে দেবী লক্ষ্মী খুব রেগে যাবেন। আর্থিক দিকে অনেক পিছিয়ে পড়তে হবে, আপনাকে কোনও কাজেই মিলবে না সফলতাও। দেবী লক্ষ্মীর রেগে যাবার কারণে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধিও থাকবে না।

চুল খুলে রাখবেন না মহিলারা

জন্মাষ্টমীতে তুলসী পূজো করার সময় মহিলারা কখনোই চুল খুলে রাখবেন না। তাছাড়াও যখন আপনারা তুলসী পূজো করবেন চুল খুলে রাখবেন না, সব সময় চুল বেঁধে রাখবেন।

আর্থিক উন্নতি করতে কী করবেন

জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করবেন, তবে তুলসী পাতা ছেড়ার আগে অবশ্যই তুলসী দেবীকে প্রণাম করে তবেই তুলসী পাতা ছিড়বেন। এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন, আর্থিকভাবে খুব উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতাও। অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি।

Janmashtami 2023

৩ বার প্রদক্ষিণ করবেন

জন্মাষ্টমীর দিন যখন তুলসী তলায় জল নিবেদন করবেন সে সময় কখনোই আপনি তুলসী গাছকে প্রদক্ষিণ করতে ভুলবেন না। তবে তুলসী গাছ প্রদক্ষিণ করার সময় অবশ্যই ৩ বার প্রদক্ষিণ করবেন।

তুলসী গাছ ঢেকে রাখবেন না

অনেকেই তুলসী গাছকে ঢেকে রাখেন, জন্মাষ্টমীর দিন ভুলেও তুলসী গাছকে ঢেকে রাখবেন না। এতে তিনি রেগে যান, সঙ্গে মা লক্ষ্মীও কিন্তু প্রচুর রেগে যান। এতে আপনাদের আর্থিকভাবে নানান ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। জীবনে সাফল্য থাকবে না। পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না, সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে। যদি আপনিও তুলসী সংক্রান্ত এই ভুলগুলি করেন আপনার জীবনেও নেমে আসতে পারে সঙ্কট, তাই অবিলম্বে সতর্ক হোন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+