Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে পড়েছে এই একাদশী, জানুন শুভ সময়, দিন, গুরুত্ব সম্পর্কে, কোন কোন কাজ করবেন না

হিন্দুধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিমাসে দু’বার একাদশী পালন হয়। এটি একটি শুক্লাপক্ষে, অন্য একটি কৃষ্ণপক্ষে হয়। একাদশীর দিন বিশেষত ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার আয়োজন করা হয়।

মনে করা হয়, এই সময় যদি আপনি নারায়ণের বিশেষ কৃপা পেতে যান, তাহলে জীবনে সফলতা আসবে, এমনকি আর্থিক দিকেও লাভ হবে। এতে পরিবারে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। এই উপবাস করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। জানুয়ারি মাসে পুত্রদা একাদশী উপবাস অনেকেই করে থাকেন।

Ekadashi

  • কবে পড়েছে এই একাদশী

যা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এবছর পুত্রদা একাদশী পড়েছে ১০ জানুয়ারি। এই একাদশী সময় ভুলেও এই কাজগুলি করবেন না, এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে, জানুন কোন কোন ভুল করবেন না।

  • আমিষ খাবার খাবেন না

এই একাদশীর দিন ভুলেও আমিষ খাবার খাবেন না। এমনকি বাড়িতে এইসব রান্নাও করবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে নানান সমস্যা আসবে।

  • মনের খারাপ চিন্তা করবেন না

এই একাদশীর দিন মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারোর মনের দুঃখ দিয়ে কোনও কথা বলবেন না।

  • তুলসী দেবী জল দেবেন না

এই একাদশীর দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো। এতে তুলসী দেবী খুব রেগে যান । এতে মা লক্ষ্মীও কিন্তু অসন্তুষ্ট হন।

  • অপমান করবেন না

এই বিশেষ দিনে কাউকে অপমান করবেন না, কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

  • পশু, পাখি আঘাত করবেন না

কোন পশু, পাখিকে আঘাত করবেন না। যদি পারেন পশু, পাখিকে খেতে দিন।

  • ভাত খাবেন না

এই একাদশীর দিন ভাত জাতীয় কোনও খাবার খাবেন না, এমনকি মুড়ি, চিড়েও মুখে তুলবেন না।

  • চুল, দাঁড়ি কাটবেন না

এই বিশেষ দিনে চুল, দাঁড়ি, নখ একদমই কাটা উচিত নয়। এটি খুব অশুভ বল মনে করা হয়।

  • জানুন শুভ সময়

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শুরু হবে ৯ জানুয়ারি দুপুর ১২ টা ২২ মিনিট থেকে, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হবে ১০ জানুয়ারি সকাল ১০ টা ১৯ মিনিট পর্যন্ত। পুত্রদা একাদশী উপবাসের তারিখ ১০ জানুয়ারি, পুত্রদা একাদশী উপবাস ভাঙার সময় ১১ জানুয়ারি সকাল ৭ টা ১৫ মিনিট থেকে ৮ টা ২১ মিনিট পর্যন্ত।

  • জানুন এই দিনের গুরুত্ব সম্পর্কে

যে ব্যক্তিরা করেন নিঃসন্তান দম্পতি তারা কিন্তু সন্তান লাভ করতে পারবেন। তবে যাদের সন্তান রয়েছে তারাও কিন্তু এই পুত্রদা একাদশী পালন করতে পারেন। তাদের সন্তানদের আয়ু বাড়তে থাকে। তাদের সন্তানদের সকল বিপদ দূর হবে। এই বিশেষ দিনে উপোস করে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সুখ, সমৃদ্ধি সবকিছু বাড়তে থাকবে। এতে জীবনে সফলতা আসবে ও আর্থিকদিকে যথেষ্ট লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+