কনসার্টে লিপ-সিঙ্ক? 'এটা আলসেমির কাজ', সাফ মন্তব্য শ্রেয়া ঘোষালের, আর কী বললেন তিনি?
লাইভ কনসার্টে অনেক গায়ক-গায়িকা মঞ্চে গান না গেয়ে আগে থেকেই রেকর্ড করা ট্র্যাকের সঙ্গে ঠোঁট মেলান। এইবার এই প্রবণতার বিরোধিতা করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর মতে, মঞ্চে লিপ-সিঙ্ক করা শিল্পীর পরিশ্রমের অভাবই প্রকাশ করে।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে, "লাইভ পারফরম্যান্সে রেকর্ডেড গানের সাথে ঠোঁট মেলানো মানেই আসলে 'আলসেমির কাজ'।দর্শকেরা কোন গানটা পছন্দ করেন কোনটা পছন্দ করেননা সেটা আমি অস্বীকার করতে পারি না। কিন্তু একজন শিল্পী হিসেবে আমার কিছু নিজস্ব নিয়ম রয়েছে।"
তাঁর মতে, " একজনশিল্পী হিসেবে দর্শকের সামনে এরকম ভাবে পারফরম্যান্স করা উচিত, যেটা পরে নিজে শুনলেও গর্ববোধ করা যাবে।"
শ্রেয়া আরও বলেন যে, "জনপ্রিয়তা পাওয়ার হয়ে গেলেই শিল্পকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। প্রতিদিন অনুশীলন এবং কঠোর পরিশ্রম করার পরেই একজন শিল্পী নিজের মান ধরে রাখতে পারেন।"
সম্প্রতি পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁ (AP Dhillon) একটি নন-ফিকশন অনুষ্ঠানে নিজের হিট গানের সাথে লিপ-সিঙ্ক করতে দেখা গিয়েছে। আর তারপরেই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ঘটনার পর থেকেই আবারও লাইভ গানের গুরুত্ব নিয়ে শুরু হয়েছে আলোচনা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications