আপনার বাড়ির ঘড়ি সঠিক দিকে রেখেছেন তো? জানুন ঘড়ি রাখার শুভ দিক ও নিয়ম
সময় দেখার জন্য আমরা সকলেই বাড়িতে ঘড়ি রাখি। নানান ধরনের সুন্দর সুন্দর ঘড়ি আমরা ঘর সাজাবার জন্য বাড়িতে রেখে দিই। তবে আপনি কি জানেন ঘড়িও আপনার অনেক সময় বাস্তুত্রুটির কারণ হতে পারে। ঘড়ি যদি আপনি সঠিক জায়গায় না রাখেন, তাহলে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবেও। এমনকি পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধতে পারে। দেখুন বাড়ির কোন দিকে ঘড়ি রাখা শুভ।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালে যদি ঘড়ি রাখেন তাহলে উত্তর-পূর্ব দিকে রাখবেন। কারণ এই দিক কুবেরের দিক। তিনি সম্পদের দেবতা। যদি পারেন উত্তর দিকেও ঘড়ি রাখতে পারেন। তাহলে আর্থিক দিকে লাভ হবে আপনার। ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে।

- বাড়ির পূর্ব দিকে ঘড়ি রাখা কি ভালো?
পূর্ব দিক হল সূর্য দেবতা। পূর্ব দিকে ঘড়ি রাখা অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারের ইতিবাচক শক্তি বজায় থাকবে । সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। দাম্পত্য জীবনেও আপনি বেশ সুখী হবেন।
- জানুন ঘড়ি রাখার নিয়ম
পশ্চিম দিকেও আপনি ঘড়ি রাখতে পারেন। পশ্চিম দিক হচ্ছে দেবতাদের দিক। এই দিকে ঘড়ি রাখলে পরিবারে সুখ, শান্তি বজায় থাকে ও সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এমন কিছু দিক আছে সেদিকে ভুলেও ঘড়ি রাখবেন না। তাহলে কিন্তু আপনার অর্থহানি হবে। এমনকি বাস্তুত্রুটির সৃষ্টি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- কোন দিকে ঘড়ি রাখবেন না
ঘড়ি ভুলেও দক্ষিণ দিকে কখনোই রাখবেন না। এই দিকে ঘড়ি রাখলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। এদিকে ঘড়ি রাখলে আপনার আর্থিক সমস্যা হতে পারে। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন তা জমাতে পারবেন না।
উত্তরপূর্ব কোণ যমের স্থান বলে মনে করা হয়।, তাই এদিকে ঘড়ি না রাখাই ভালো এতে আপনার পরিবারের উপর খারাপ পড়বে।
- বন্ধ ঘড়ি বাড়িতে রাখা কি শুভ?
বাড়িতে রাখলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, ঘড়ি সব সময় চালু থাকছে কিনা। যদি ঘড়ি বন্ধ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ঘড়ির ব্যাটারি পাল্টে ফেলার চেষ্টা করুন। ঘড়ি বন্ধ হয়ে ঘরে ফেলে রাখা অত্যন্ত অশুভ।
- কাঁচ ফাটা ঘড়ি বাড়িতে রাখবেন না
ঘড়ির যদি কাঁচ ফেটে যায় তাহলে কিন্তু ঘরে রাখবেন না। এতে কিন্তু আপনার পরিবারের উপর খুব অশুভ শক্তি কাজ করবে। সকলের সঙ্গে অশান্তি বাঁধবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications