Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতিদিনই কি আপনার বাড়িতে ঝগড়া, অশান্তি হয়? নিস্তার পেতে বাড়িতে রাখুন এগুলি

প্রায় প্রত্যেকের বাড়িতেই ঝগড়া, অশান্তি লেগেই থাকে। নিত্যদিন এমন অনেক ভুল আমরা করে থাকি, যেগুলোই কিন্তু বাড়িতে আমাদের পরিবারে অশান্তি নিয়ে আসে। তাছাড়াও বাড়িতে যদি বাস্তুত্রুটি থাকে তাহলেও কিন্তু ঝগড়া, অশান্তি ঘিরে ধরে আমাদের।

এতে ঘর থেকে দূর হয় নেতিবাচক শক্তিও। প্রতিদিন আপনার বাড়িতে ঝগড়া, অশান্তিকে লেগেই থাকে। তাহলে এই জিনিসগুলি ঘরে থাকলে বাস্তুদোষ দূর হবে, ঝগড়া, অশান্তি থেকেও আপনি মুক্তি পাবেন। পরিবারকে নিয়ে সুখে থাকতে পারবেন। জানুন বাড়িতে কোন কোন জিনিস রাখা অত্যন্ত শুভ।

tulsi

তুলসী গাছ

তুলসী গাছ ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়, ইতিবাচক শক্তি প্রবেশ করে। উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ রাখবেন। অন্যদিকে রাখবেন না। সেই সঙ্গে এই গাছে নিত্যদিন জল নিবেদন করবেন। এতে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। জীবনে সুখী হবেন আপনি।

জলভর্তি পাত্র

তামা বা পিতলের পাত্র সবসময় জল ভর্তি রাখা খুব ভালো। এতে ঘরে সুখ শান্তি বিরাজ করে। বাড়ির উত্তর-পূর্ব কোণে এই পাত্র রাখবেন। অন্যদিকে রাখবেন না, এতেই আপনার জীবনে সাফল্য আসবে। এমনকি বাড়িতে যদি অশান্তির পরিবেশ থাকে, তা থেকেও মুক্তি পাবেন আপনি।

পঞ্চমুখী হনুমানজির মূর্তি না ছবি

প্রধান দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখুন। এতে আপনার বাড়ি থেকে অশুভ দৃষ্টি থেকে দূর হবে, সেই সঙ্গে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে। দক্ষিণ দিকে এই হনুমানজির মূর্তি রাখবেন। হনুমানজির পুজো করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারে ঝগড়া, অশান্তিও দূর হবে। তাই আজই এই ছবি বাড়িতে রাখুন।

দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি

বাড়িতে ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর মূর্তি পাশাপাশি রাখুন। এতে ঘরে সুখ, সমৃদ্ধি বাড়বে। পুজোর ঘরে অবশ্যই এটি রাখবেন। এতে কখনও অর্থের অভাব হবে না। সেই সঙ্গে ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে।

বুদ্ধ মূর্তি

বাড়িতে বুদ্ধ মূর্তি রাখা খুব শুভ। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি। এটি বাড়ি রাখতে ঝগড়া, অশান্তির পরিবেশ একদমই থাকবে না। তাই আপনিও কিন্তু বাড়িতে এটি রাখতে পারবেন। বলা হয়, বাড়িতে বুদ্ধ মূর্তি রাখলে বাড়ির পরিবেশ শান্ত থাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+