Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনার জন্মকুন্ডলীতে শনি কি দুর্বল? বুঝবেন কীভাবে, জানুন শক্তিশালী করার উপায়

জ্যোতিষশাস্ত্রে শনিকে আমরা কর্মদাতাকে গ্রহ বলেই জানি। শনি যখন ঘর বদল করে কিংবা রাশি পরিবর্তন করে, তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে।

তবে, শনি যাদের ওপর রেগে থাকেন তাদের উপর অশুভ প্রভাব ফেলে, ব্যক্তির জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়, যদি আপনার জন্মকুন্ডলীতে শনি দুর্বল স্থানে থাকেন, তাহলে আপনার এই সমস্যাগুলি আপনার জীবনে হতেই থাকবে অর্থাৎ এই লক্ষণগুলি দেখতে হলে আপনি বুঝতে পারবেন, আপনার জন্মকুন্ডলীতে দুর্বল স্থানে রয়েছে শনি, তাকে শক্তিশালী করতে আপনিও কিন্তু এই টিপসগুলি মানতে পারেন।

sad

  • সাড়ে সাতির প্রভাব

শনির সাড়ে সাতির নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান, আসলে এটি একজন ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। সাড়েসাতির প্রভাব ব্যক্তির জীবনে মোট সাড়ে সাত বছর স্থায়ী হয়। আড়াই বছর মানসিক চাপ ও বিভ্রান্তির মধ্যে দিয়ে যেতে হয় ব্যক্তিকে। আড়াই বছরে একজন ব্যক্তি বুঝতে পারেন, প্রকৃত বন্ধু তার কে। ব্যক্তিকে কঠোর পরিশ্রমী ও মানুষ চিনতে শেখায়। তাই এই সময় জীবনে নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেই ব্যক্তিকে। এসময় ব্যক্তির সবচেয়ে বেশি পরিশ্রমী এবং সৎ হয়ে থাকেন।

  • চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যা আসে

যখন কারোর জন্মকুন্ডলীতে শনি দুর্বল স্থানে থাকে, তখন অনেক সমস্যা তার দেখা দেয়। প্রায় সময়ই তিনি খারাপ লোকজনের সঙ্গে মেশেন। সেই সঙ্গে মদ, বিড়ি সিগারেট খাওয়ার মতন খারাপ অভ্যাস তার হয়। আর্থিক ক্ষতি হয় ব্যক্তির। কঠোর পরিশ্রম বাক্তি করতে পারেন না। চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যা হয়। পরিবারে অশান্তি হয়।

  • কী করবেন

শনি গ্রহকে শক্তিশালী করতে আপনাকে শনিবার করে শনিদেবের পুজো করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে শনিদেবকে খুশি করতে হবে শনিবার করে কালো তিল, কালো আঙুর, চা পাতা, সরষের তেল, গোলাপ জামুন ইত্যাদি শনিদেবকে দান করতে হবে। অশ্বথ গাছের পুজো করতে হবে এবং

দারিদ্র, অভাবী ব্যক্তিদের দান করতে হবে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পূর্বপুরুষদের স্মরণ করে তাদের তর্পণ করতে হবে। সেই সঙ্গে বাড়ির পশ্চিম দিকটি সর্বদা পরিষ্কার রাখতে হবে। তবেই কিন্তু শনিদেব খুশি হবেন, আপনার জন্মকুন্ডলীতে তিনি আরও শক্তিশালী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+