গণেশ চতুর্থী ২০২১: গণপতির পুজোতে হলুদ অর্পণ করতে ভুলবেন না! জ্যোতিষ মতে রয়েছে এর ফলদায়ী প্রভাব
বিঘ্ন হরণ করে তিনি তলার পথ সহজ করে দেন বলে বিশ্বাস রয়েছে ভক্তদের। এহেন গণেশ দেবের পুজো আর কয়েকদিন বাদেই। চলতি সপ্তাহের শুক্রবার ১০ সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থী। আর তার হাত ধরেই ঘরে সিদ্ধিদাতার আবাহনের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। এদিকে, গণপতি বাপ্পাকে সাদরে বাড়িতে আনার পর রয়েছে বিবিধ বিধি মেনে পুজো পর্ব। একনজরে দেখে নেওয়া যাক, কোন পদ্ধতিতে গণপতিকে পুজো করলে ঘরে আসে সৌভাগ্য।

গণেশ পুজো বিধি
বাড়িতে বিয়ে হোক বা ব্যবসায়িক প্রকল্পের শিলান্যাস, গণেশের আরাধনা করেই শুরু হয় যাবতীয় শুভকর্ম। হিন্দু শাস্ত্র মতে সিদ্ধদাতার আশীর্বাদ নিয়েই যে কোনও শুভ কর্ম সম্পন্ন করার রীতি পালিত হয়। এতে বাড়িতে বা কর্মস্থলে আসে ইতিবাচক ফল। এমনই বিশ্বাস রয়েছে শাস্ত্রজ্ঞদের। মনে করা হয়, বাড়িতে যদি গণপতির মূর্তি রাখা যায়, তাহলে বহু খারাপ শক্তির বিনাশ হয়।

হলুদ অর্পণ
গণপতির পুজোয় হলুদ অর্পণ করলে তা সুখদায়ী ফল দেয় বলে বিশ্বাস বহু জ্যোতিষির। মূলত, হলুদ রঙটি হল বৃহস্পতির রঙ। ফলে ভাগ্যে যদি বৃহস্পতি তুঙ্গে রাখতে হয়, তাহলে গণপতির পুজো খুবই জরুরি। শাস্ত্রমতে গণপতির পুজোর সময় মূর্তিতে গণপতিকে একটি হলুদের তিলক কেটে দিল তা শুভ ফল দেবে। এতে বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা কাজে যেমন সাফল্য আসে, তেমনই বহু বাধা বিপদ কেটে যায়। এছাড়াও আর্থিক ভাগ্য তুঙ্গে থাকে বলে মনে করা হয়।

গণেশের ভুঁড়ি
বলা হয়, গণেশের মুখ সর্বদা বাড়ির ভিতরের দিকে করে রাখা উচিত। অর্থাৎ বাড়ির বাইরে গণেশের ছবি না রেখে, তা বাড়িতে ঢোকার দরজার পর ঘরের দিকে মুখ করে রাখা উচিত। শাস্ত্র মতে বলা হয়, যেদিকে গণেশের মুখ থাকে, সেদিকে প্রবল প্রভাব , সমৃদ্ধি প্রকাশ পায়। গণেশের ভুঁড়িই গণেশের আশীর্বাদের পরিচায়ক।

সম্পত্তি বৃদ্ধি করতে উপায়
গণেশ পুজোর দিন হলুদের একটি ছড়া যদি হলুদ কাপড়ে বেঁধে তা গণপতি বাপ্পার সামনে অর্পণ করা যায়, তাহলে ঘরে অর্থ সম্পত্তির অভাব থাকে না। এইভাবে পুজো করার পাশাপাশি, ঘরে যদি কোনও খারাপ প্রভাব থেকে থাকে তাহলে সেটিও চলে যায়। এছাড়াও গণেশ পুজোর দিন গণেশকে হলুদ রঙের পোশাক পরিয়ে এবং অর্পণ করা সামগ্রীর মধ্যে মূর্তির কাছেই হলুদ রাখার বার্তা দিচ্ছেন বিভিন্ন শাস্ত্রজ্ঞ।
-
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়, চাই নিঃশর্ত আত্মসমর্পণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি -
ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে -
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
Aahar 2026: নিছক এক খাদ্য বাণিজ্য মেলা নয়, আহার ২০২৬ হতে চলেছে এক বৃহত্তর ব্যবসার মঞ্চ -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন












Click it and Unblock the Notifications