Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন জমি কেনার মাথায় রাখুন এই টিপসগুলি, থাকবে না বাস্তুত্রুটিও

জমি কেনা বা বাড়ি করা প্রতিটি মানুষের কাছে একটি স্বপ্নের মতন। বছরের পর বছর মানুষ স্বপ্ন দেখেন আর কষ্ট করে অর্থ উপার্জন করে তবেই নতুন জমি কেনেন। আর এই জমিতে যদি বাস্তুত্রুটি থাকে তাহলে কষ্টের শেষ থাকে না।

তাই যদি আপনি নতুন জমি কিনতে যান, তাহলে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখুন। তাহলে আপনার বাড়িতে বাস্তুতরুটি কখনোই হবে না, জীবনে সকল কাজেই আপনি এগোতে পারবেন। বাড়িতে সকলের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে। জানুন জমি সংক্রান্ত এই বাস্তু টিপসগুলি।

land for sale

  • ড্রেন, শ্মশান, কবরস্থান

জমি কেনার আগে অবশ্যই মানুন এগুলি। আপনার বাড়ির চারপাশ কেমন অর্থাৎ এই আশেপাশে ড্রেন, শ্মশান, কবরস্থান ইত্যাদি যদি থাকে, তাহলে তেমন জমি কখনোই কিনবেন না। এতে আপনার বাড়ির উপরে নেতিবাচক প্রভাব পরবে ও আপনার বাড়িতে সদস্যদের সবার সঙ্গে সবার অশান্তি বাধতে থাকবে। তাই এমন জমি কেনার আগে সাবধান হোন আপনি।

  • পুরানো বাড়ি

বাড়ির আশেপাশে দেখবেন, কোনও পুরনো দিনের বাড়ি রয়েছে কিনা অর্থাৎ যেখানে কেউ না থাকে, পুরানো কোনও বাড়ি থাকে, তাহলে তার পাশের জমি কখনই কিনবেন না। এতে আপনার বাড়ির উপর নেতিবাচক শক্তি বিরাজ করবে।

  • দক্ষিণমুখী জমি কিনবেন না

জমি কেনার আগে অবশ্যই মনে রাখবেন, বাড়ির মূল দরজা যেন উত্তর ও পূর্ব দিকে হয়ে থাকে। এই দিক গুলি অত্যন্ত শুভ। দক্ষিণমুখী জমি কেনা এড়িয়ে চলুন। দক্ষিণ দিক হচ্ছে যমরাজের দিক। তাই এই দিকে কখনোই জমি কিনবেন না। এটি আপনার বাড়িতে বাস্তুত্রুটি হতে পারে বা বাড়ির কারোর অকাল মৃত্যু হতে পারে।

  • জায়গা

যদি আপনি আপনার বাড়ি কিনবেন, দেখবেন আপনার বাড়ির সামনে কিছুটা জায়গা রাখতে পারেন। সেখানে বাগান করলে আপনার বাড়িতে আলো, বাতাস ভালোভাবে ঢুকবে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

  • কেমন জমি কিনবেন

আপনি যদি পারেন ত্রিভুজ আকারের জমি কেনার চেষ্টা করুন। এতে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। জীবনে সাফল্য পাবেন আপনি। জমি কেনার আগে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে । তবেই কিন্তু নতুন জমি, বাড়ি করে আপনি শান্তিতে থাকতে পারবেন। সেই সঙ্গে বাড়িতে বাস্তুত্রুটিও থাকবে না। জীবনে সফলতা আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+