Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja: কুমারী পুজোর কোন রীতি বেলুড়মঠে প্রচলিত! জানুন এর মাহাত্ম্য, পৌরণিক কাহিনি

Durga Puja: কুমারী পুজোর কোন রীতি বেলুড়মঠে প্রচলিত! জানুন এর মাহাত্ম্য, পৌরণিক কাহিনি

কপালে চন্দন, গায়ে লাল বেনারসি শাড়ি, ছোট্ট মুখে যেন পরিতৃপ্তির হাসি, আর হাতে একইভাবে ধরে রয়েছে সে পদ্মফুল। চোখ দিয়ে যেন বিশ্বের সামনে সে প্রশান্তির বার্তা রাখছে। এমনই রূপ প্রতিবছর বেলুড় মঠের কুমারীপুজোতে কুমারী রূপী দেবীর মধ্যে দেখা যায়। বৈদিক নিয়ম মেনে সেখানে পালিত হয় কুমারী পুজো। এই পুজোর আচার রীতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। চেন্নাইয়ের মাদুরাইতে মীনাক্ষি দেবী মন্দিরেও এই পুজো সম্পন্ন হয়। পুজো আচারের ভিন্নতা থাকলেও , কুমারী পুজোর ইতিহাস ও মাহাত্ম্য একই। এর নেপথ্যে যে পৌরাণিক কাহিনি রয়েছে তাও একই। দেখে নেওয়া যাক এর আচার থেকে মাহাত্ম্য।

কুমারী পুজোর পৌরাণিক কাহিনি

কুমারী পুজোর পৌরাণিক কাহিনি

শ্রীরামকৃষ্ণ বলতেন, যে কোনও শুদ্ধাত্মা কুমারীর মধ্য দিয়েই ভগবতীর প্রকাশ হয়। আর সেই প্রকাশ পর্বেই বিশ্বের মধ্যে মমত্ব ও মানবিকতা বোধ জাগ্রত হয় বলে মনে করেন বহু মনীষী। রামকৃষ্ণদেবের সেই ভাবনা থেকে বেলুড়ে প্রবর্তিত হয় কুমারী পুজো। তবে বেলুড়ের কুমারী পুজোর ইতিহাস জানার আগে দেখে নেওয়া যাক এই পুজো ঘিরে কোন ইতিহাস রয়েছে। শাস্ত্র অনুযায়ী বলা হয়, কোলাসুর বধকে কেন্দ্র করে কুমারী পূজার প্রবর্তন। কোলাসুর এককালে স্বর্গ-মর্ত্যের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। তাঁকে দেবকূলের কেউই বধ করতে পারছিলেন না। এই সময় দেবতারা মহাকালীর শরণে আসেন। সেই সময় দেবী পুর্নজন্ম নেন। কন্যা রূপ ধারণ করে তিনি কোলাসুর বধ করেন। এরপর থেকেই কুমারীপুজো প্রচলিত হয় মর্ত্যে।

বেলুড়ের কুমীর পুজো

বেলুড়ের কুমীর পুজো

মূলত,কুমারী পুজোর জন্য ১ থেকে ১৬ বছরের কন্যাকে বেছে নেওয়া হয়। জানা যায়, ১ থেকে ১৬ বছরের কন্যারা যেহেতেু ঋতুমতী হয়না, তাই এদের দেবীস্থানে বসিয়ে পুজো করা হয়। তবে বেশ কয়েকটি লক্ষণ দেখে তবেই বেছে নেওয়া হয় কুমারী পুজোর জন্য কন্যাকে। শ্রীরামকৃষ্ণদেব নিজের স্ত্রী সারদামাকে ষোড়শীজ্ঞানে পুজো করেছিলেন। সেই দর্শনেই কুমারী ষোড়শীদের মধ্যে থেকে প্রতিবছর একনজনকে বেছে নিয়ে অগ্নির মতো উজ্জবল রঙের শাড়িতে তাকে সাজিয়ে দেবী মা রূপে পুজো করা হয়। শাড়িতে যেমন হলুদের ছোঁয়া থাকতে হয়। এক এক বয়সের কুমারীদের এক এক নামে পরিচিত করা হয়।

 কোন বয়সী কন্যা কোন দেবীরূপে পরিচিত বয়ে পূজিতা হয়?

কোন বয়সী কন্যা কোন দেবীরূপে পরিচিত বয়ে পূজিতা হয়?

কন্যার বয়স ১ বছর হলে সে সন্ধ্যা
,২ বছর হলে সরস্বতী
৩ বছর হলে ত্রিধা, বয়স যদি
৪ বছর হয় তাহলে সে কালিকা। বয়সের গণ্ডি
৫ বছর হলে সে সুভগা,
৬ বছর বয়স হলে উমা,
৭ বছর বয়সী মেয়ে মালিনী
,৮ বছর বয়স হলেসে কুব্জিকা
,বয়স ৯ হলে সে- কালসন্দর্ভা। এদিকে, বয়স যদি ১০ বছর হয়, তাহলে সে অপরাজিতা রূপে পূজিতা হন। ১১ বছর বয়সীকে রুদ্রাণী,
১২ বছর বয়সের কন্যা ভৈরবী,
১৩ বছর বয়সী মহালক্ষী, বস
১৪ বছর হলে পীঠনায়িকা,
১৫ বছর বয়সী হলে দেবী ক্ষেত্রজ্ঞা ও
১৬ বছরের কন্যাকে অম্বিকা দেবী রূপে পুজো করা হয় বেলুড়মঠে।

 বেলুড়ে কুমারী পুজোর রীতি

বেলুড়ে কুমারী পুজোর রীতি

শাস্ত্র অনুযায়ী পুজোর বিধানে যা লেখা রয়েছে তা বলছে, দেবী রূপে যে কন্যা পূজিতা হবে, সে পাদ্য, অর্ঘ্য, কুমকুম, চন্দন দিয়ে সাজবে। নতুন কাপড় পরানোর পর তাকে আলতা ও সিঁদুরের টিপ দেওয়া হবে। রীতি অনুযায়ী, এমনভাবে তার পুজো করতে হবে যে যাতে পুজোর সময় সে অভূক্ত থেকে কষ্ট না পায়। বলা হয়, নারীর প্রতি সম্মান, বিশ্বাস ও ভক্তিই হল এই পুজোর প্রধান উপকরণ । বিশ্বাস করা হয় যে, একটি কুমারী ভক্ষণ করেল বিশ্বভুবনকে খাওয়ানো হয়। ফলে কুমারীকে প্রসাদ দেওয়ার পর্বও খুব গুরুত্বপূর্ণ।

 ২০২১ দুর্গাপুজোয় বেলুড়মঠে কুমারী পুজোর সময়

২০২১ দুর্গাপুজোয় বেলুড়মঠে কুমারী পুজোর সময়

বেলুরমঠে ২৫ আশ্বিন ১২ অক্টোবর সপ্তমী পুজোরাম্ভ ৫ টা ৪০ মিনিটে। ২৬ আশ্বিন ১৩ অক্টোবর মহাষ্টমী পূজারম্ভের দিন সকাল ৫ টা ৪০ মিনিট থেকে শুরু পুজো। ১৩ অক্টোবর বেলুড়মঠে কুমারীপুজো আরম্ভ সকাল ৯ টায়। সন্ধপুজো রাত্রি ৭.৪৪ মিনিট থেকে ৮ টা ৩২ মিনিটে। মহানবমী পুজো ১৪ অক্টোবর ভোর ৫ টা ৪০ মিনিটে শুরু। বেলুরমঠে দুর্গাপুজোর সন্ধ্যারতি প্রতিদিন ঠাকুরের সন্ধ্যারতির পর হবে। তবে এই বছর করোনার জন্য তর্পণ থেকে দুর্গাপুজোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগেরবছর কুমারীর করোনা পরীক্ষা করেই তবে তাকে বেছে নেওয়া হয় গেবী রূপে।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+