Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাশি অনুযায়ী পয়লা বৈশাখে এই জিনিসগুলি দান করেই ভাগ্যের দ্বার খুলুন

রাত পোহালেই পয়লা বৈশাখ। আর বিশেষ দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। পয়লা বৈশাখ হল নববর্ষের সূচনা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পয়লা বৈশাখ পালিত হয়। চলতি বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল।

পয়লা বৈশাখের দিন রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করলেই আপনার ভাগ্যের দ্বার খুলবে। জানুন কোন রাশির ব্যক্তিরা কোন কোন জিনিস দান করলে তাদের জীবনে সুসময়ে শুরু হবে। এতে আপনার মনের জীবনের সুখের সময় শুরু হবে।

donate


মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মী খুশি করবার জন্য এই দিন অবশ্যই ডাল দান করুন। সন্ধ্যেবেলা ঘরে একটি প্রদীপ জ্বালাবেন। এতে আপনার জীবনে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এতে আর্থিক দিকে লাভ হবে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের এই দিন দুধ দান করা খুব শুভ। এতে জীবনে সুখ-শান্তি আসবে। ঘরে সুখ, সমৃদ্ধিও বাড়বে। মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখের দিন ডাল দান করা অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। চাকরির ক্ষেত্রেও খুব লাভ করতে পারবেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে মিছরি দান করতে পারেন। এছাড়া অভাবী ব্যক্তিদের টাকাও দিতে পারেন। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে মন্দিরে গিয়ে পুজো করুন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের চাল, ডাল একসঙ্গে দান করুন। এতে জীবনে আপনার সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।

কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিরা বিশেষ দিনে অভাবী ব্যক্তিদের দান করা অত্যন্ত শুভ। এতে আপনার জন্মকুন্ডলীতে কোনও গ্রহ দুর্বল থাকে, সেও কিন্তু আরও শক্তিশালী হবেন।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরাই বিশেষ দিনে পথচারীদের জল দান করুন। যদি পারেন দারিদ্র ব্যক্তিদের জুতো দান করতে পারেন। এতে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকতা দেবী লক্ষ্মীর কৃপা পেতে আর্থিক দিকে উন্নতি করতে এই বিশেষ দিনে ছোলা দান করুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকার এই বিশেষ দিনে ছোলার ডাল দান করতে পারেন। এতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা জল ভর্তি পাত্র দান করতে পারেন। আর্থিকদিকে লাভ হবে ও দেবী লক্ষ্মীর কৃপা পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরাই বিশেষ দিনে মৌসুমী ফল দান করতে পারেন। এতেই আপনার জীবনে থাকার সমস্ত কষ্ট দূর হবে।

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের বিশেষ দিনে মিষ্টি দান করুন। যদি পারেন সাদা কিংবা লাল রঙের মিষ্টি দান করুন। এতে আপনার আর্থিক সঙ্কট জীবন থেকে দূর হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা এই পয়লা বৈশাখে সাদা তিল দান করুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা দূর হবে। মনের ইচ্ছাও পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+