অজান্তেও করবেন না এই ভুলগুলি! বৃহস্পতি, শুক্র ও শনি আপনার জীবনে বিপদ নিয়ে আসবে
জ্যোতিষ শাস্ত্রে শনি, শুক্র ও বৃহস্পতি গ্রহকে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। যদি শনি, শুক্র ও বৃহস্পতি গ্রহ অশুভ ফল দেয় তবে যে কোনও ব্যক্তির জীবন তছনছ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ব্যক্তির ভাগ্যও তখন তাঁর সঙ্গ ছেড়ে দেয়। এমনকী কঠোর পরিশ্রমের পরও সফলতা পায় তাঁরা।

কিছু কাজ থেকে বিরত থাকুন
এই গ্রহদের মজবুত করার জন্য আমাদের সকলকেই কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয়। এ সঙ্গে কুণ্ডলীতে যদি গ্রহ অশুভ স্থিতিতে থাকে তবে সেগুলিকে শান্ত করার জন্য কিছু উপায় করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য কোন কোন ভুলগুলি করা একদম উচিত নয়।

শনির দশা থেকে বাঁচতে হলে এই ভুলগুলি করবেন না
-শনির ক্রুর দৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু ভুল অজান্তেও করা উচিত নয়। নয়তো এটা জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে পারে। কারণ শনি কর্ম অনুসারে ফলদান করে তাই শনির খারাপ নজর থেকে বাঁচার জন্য ভুল করেও এই ভুল করবেন না।
-কখনও কাউকে মিথ্যা কথা বলবেন না, প্রতারণা করবেন না।
-ভুলভাবে কারোর টাকা আত্মসাৎ করবেন ন।
-পরিশ্রমকারী মানুষদের হেনস্থা করবেন না এবং তাঁদের ওপর নির্যাতন করবেন না।
-প্রতিবন্ধী মানুষদের সঙ্গে খারাপ আচরণ করবেন না আর তাঁদেরকে নিয়ে মজাও করবেন না।

বৃহস্পতির অশুভ ফল থেকে বাঁচতে করুন এগুলি
যদি দেবগুরুর অশুভ প্রভাব থেকে বাঁচতে চান তবে নিজেদের গুরু, সাধু-সন্ন্যাসীদের অপমান করবেন না। বৃহস্পতি জ্ঞান ও শিক্ষার কারক তাই কারোর শিক্ষায় ব্যাঘাত ঘটানো বৃহস্পতিকে ক্ষুব্ধ করতে পারে। এর সঙ্গে কারোর নিন্দাও করবেন না।

শুক্র গ্রহের খারাপ প্রভাব থেকে বাঁচুন
শুক্র গ্রহের কৃপায় জীবনে বৈষয়িক সুখ-সাধন, ভালোবাসা, বিলাসিতা ও ভ্রমণের সুখ পাওয়া যায়। যদি শুক্র অশুভ ফল দান করে তবে জাতকের জীবনে দরিদ্রতা, অভাব চলে আসে। এর সঙ্গে সেই জাতকরা জীবনে ভালোবাসা পায় না। তাঁদের দাম্পত্য জীবনও ভালো হয় না। এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য কখনও কাউকে ভালোবাসায় প্রতারণা করবেন না। মহিলাদের অপমান করবেন না। অর্থের জোরে কাউকে কষ্ট বা তাঁর লোকসান করবেন না। ভুল করেও অর্থের অহংকার আনবেন না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications