Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে সকালে উঠেই করুন এই বিশেষ কাজগুলি

চলছে দুর্গাপুজোর মাস। এই সময় দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের পুজোর আয়োজন করা হয়। কথিত আছে, যারা দেবী দুর্গার পুজো করেন, তাদের জীবনে সফলতা লেগেই থাকে।

সেই সঙ্গেই এই সময় যদি আপনি মা লক্ষ্মীর পুজো করেন, তাহলে মা লক্ষ্মীও কিন্তু ভীষণ খুশি হন। দেবী লক্ষ্মীকে খুশি করতে আপনি কিন্তু সকাল বেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এই কাজ গুলি করতেই পারেন। দেখুন কী কী করবেন।

lakshmi puja

  • সকালে দেবী লক্ষ্মীকে স্মরণ করুন

লক্ষ্মীকে খুশি করতে আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে দেবী লক্ষ্মীকে স্মরণ করুন। তিনবার মা লক্ষ্মীর নাম নিন। এতে আপনার মনের শান্তি বজায় থাকবে। আর্থিক দিকেও আপনি লাভ করতে পারবেন। সেই সঙ্গে দেবীর কৃপায় আপনার জীবনেও সফলতা আসবে।

  • হাতের তালু দেখেন

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, কঠিন পরিশ্রম করে আপনি আর্থিক দিকে লাভ করতে পারবেন। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভগবানকে স্মরণ করে নিজের হাতের তালুতে দেখেন। এতে কিন্তু আপনার জীবনের সফল আসবে। দেবী লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন আপনি।

  • গণেশের মন্ত্র জপ করুন

গণেশের মন্ত্র জপ করুন। এতে ভগবান গণেশের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন। এতে আপনার আর্থিক দিয়ে লাভ হবে । সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার পর 'ওম শ্রী গণেশায় নমঃ বা ওম মহালক্ষ্ম্যায় নমঃ' এই মন্ত্রগুলি জপ করুন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। এতে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।

  • তুলসী গাছের পুজো করুন

প্রতিদিন তুলসী পুজো করুন। হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস বলেই মনে করা হয়। তাই বাড়ির উঠোনে আপনি তুলসী গাছ লাগাতে পারেন। প্রত্যেকদিন তুলসী দেবীর পুজো করুন। এটি করলে ঘরে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে আপনার। সেই সঙ্গে আপনার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু প্রবেশ করবে।

( এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+