Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে করুন এই বিশেষ কাজগুলি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। যা শুরু হয়েছে চলতি মাসের ১৬ তারিখ থেকে। যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের ষষ্ঠ মাস ভাদ্র মাস। আর এটি খুব গুরুত্বপূর্ণ মাস। এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, দান করার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।

পিতৃপক্ষের সময় আপনি যদি এগুলো করেন। তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। যদি আপনি পূর্ব পুরুষদের কাছ থেকে আশীর্বাদ পেতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন।

pitru paksha

  • কোন দিকে দাঁড়িয়ে তর্পণ করবেন

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের তর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। তবে যখন তর্পণ করবেন অবশ্যই দক্ষিণ দিক দিকে দাঁড়িয়ে করবেন। দক্ষিণ দিকে মুখ করে কোনদিনই ঘুমাবেন না। কারণ এই দিকটি যমের দিক হিসাবে বিবেচিত হয়। তাই এই দিকে কোনও শুভ কাজ করা যায় না।

  • গরু, কাক, কুকুরকে খাওয়ান

এই সময় যদি পারেন গরু, কাক, কুকুরকে খাবার খেতে দিন। মনে করা হয়, পূর্বপুরুষেরা এসে সেই খাবার গ্রহণ করেন। এতে তাদের কৃপায় আপনার জীবনে সুখ লেগে থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। সেই সঙ্গে পূর্বপুরুষের কৃপাও পাবেন আপনি।

  • এই গাছগুলি লাগান

পিতৃপক্ষের সময় বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ। যেমন- অশ্বথ গাছ, তুলসী গাছ এগুলি লাগানো শুভ। এগুলি লাগালে দক্ষিণ পশ্চিম দিকে লাগান। আপনার বাড়িতে ঠাকুর ঘর থাকে, তাহলে ঠাকুর ঘরের পাশেও কিন্তু তুলসী গাছ লাগাতে পারেন। তবে অবশ্যই উত্তর বা উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগাবেন ।

এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। সেই সঙ্গে পূর্বপুরুষের বিশেষ কৃপা লাভ করবেন আপনি। এমনকি আপনার সন্তানরাও জীবনে সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+