Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, জানেন
Chandra Grahan 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব গুরুত্ব রয়েছে, গ্রহণের বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর। গ্রহণের সময় এমন অনেক কাজ আছে যেগুলো একদমই করা উচিত নয়, আবার এমন অনেক কাজ আছে যেগুলি করা অত্যন্ত শুভ।
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে শারদ পূর্ণিমা। এদিন লক্ষ্মী, চন্দ্র দেবতার পূজো করা হয়। চলতি বছর ২৮ অক্টোবর ঘটবে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। এসময় গর্ভবতী মহিলাদের একটু সাবধানে থাকা দরকার, না হলে তাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। গ্রহণের অশুভ প্রভাব এড়াতে এই কাজগুলি করবেন না।

- বাইরে বেরোবেন না
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো উচিত নয়। এসময় চাঁদের আলো যেন কখনোই আপনার ওপর না পড়ে। গ্রহণ শুরু হবার পর কখনোই বাড়ির বাইরে বেরোবেন না, এটি খুব অশুভ। আপনি গ্রহণের সময় একটি কাঁচা লঙ্কা আপনার কাছে রাখুন। গ্রহণ শেষ হলে সেই লঙ্কা আপনি পুকুরে ফেলে দিন।
- ধারালো জিনিস রাখবেন না
গ্রহণকালে কখনোই আপনি ছুঁচ, কাঁচি ইত্যাদি কোনও ধারালো কোনও ব্যবহার করবেন না। কখনোই এগুলি হাতে স্পর্শ করবেন না। এগুলি আপনার জন্য খুব অশুভ।
- গয়না পরবেন না
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা চুড়ি, ব্রেসলেট, কানের দুল গয়না ইত্যাদি কোন জিনিস গায়ে পরে থাকবেন না। এসময় মাথায় কোনোও ক্লিপ ব্যবহার করবেন না।
- ভগবানের নাম করুন
চন্দ্রগ্রহণের সময় মনে যদি কখনো কোনোও খারাপ চিন্তা আসে তাই এড়িয়ে চলুন। এসময় ভগবানের নাম করুন। বিষ্ণু ও শিবের মন্ত্র জপ করুন। সেই সঙ্গে গায়ত্রী ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

- দেবতার মূর্তি স্পর্শ করবেন না
গর্ভবতী মহিলারা ভুলেও চন্দ্রগ্রহণের সময় ভগবানের মূর্তি বা ছবি স্পর্শ করবেন না এবং তার বাড়ি ঠাকুর ঘরের বন্ধ রাখবেন।
- গ্রহণের সময় খাবেন না
গ্রহণের সময় কোনও জিনিস খাবেন না এবং কোনরকম গরম খাবার খাবেন না। শুধু যে গর্ভবতী মহিলারা তা কিন্তু নয় অসুস্থ রোগী বা শিশুরাও গ্রহণের আগে খাবেন, না হলে গ্রহণের পরে খাবেন। গ্রহণের সময় খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন।
- নির্জন স্থানে যাবেন না
চন্দ্রগ্রহণ চলাকালীন শ্মশান, জঙ্গল বা কোনোও নির্জন স্থানে একা কখনোই যাবেন না। তবে এই জায়গাগুলো এড়িয়ে চলাই গর্ভবতী মহিলাদের জন্য শুভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications